আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯০৫
হাদিস #৩৬৯০৫
"قال: قال النبي صلى الله عليه وسلم: ""إنما حالي وحال الأنبياء من قبلي كمثل رجل بنى بيتاً فزينه وزيَّنه، وترك لبنة فارغة من جانب واحد، فيمر عليه الناس، فيتساءلون لماذا لم توضع اللبنة في هذا المكان؟ قال النبي صلى الله عليه وسلم: أنا تلك اللبنة، وأنا آخر الأنبياء صلى الله عليه وسلم"" (البخاري جزء 61 باب 18 حديث رقم 111). 3535؛ مسلم 43/ 7 هـ 2286).
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণের অবস্থা এমন, এক ব্যক্তি যেন একটি গৃহ নির্মাণ করল, তাকে সুশোভিত ও সুসজ্জিত করল, কিন্তু এক পাশে একটি ইটের জায়গা খালি রয়ে গেল। অতঃপর লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগল ঐ শূন্যস্থানের ইটটি লাগানো হল না কেন? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমিই সে ইট। আর আমিই সর্বশেষ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ১৮ হাদীস নং ৩৫৩৫; মুসলিম ৪৩/৭ হাঃ ২২৮৬)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৭৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩