আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯০৬
হাদিস #৩৬৯০৬
قال: فقال النبي صلى الله عليه وسلم: أنا قبلك على حافة الحوض. ومن يمر بي يشرب ماء البيت. ومن شربه فلا يظمأ بعده أبداً. مما لا شك فيه أن بعض المجتمع قبلي (المنزل). سوف تظهر سأعرفهم وسيعرفونني. فيكون بيني وبينهم سد. (البخاري ج 81 باب 53 حديث رقم 6583 ؛ مسلم 43/9 ه 2291)
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি তোমাদের আগে হাউযের ধারে পৌঁছব। যে আমার নিকট দিয়ে অতিক্রম করবে, সে হাউযের পানি পান করবে। আর যে পান করবে সে আর কখনও পিপাসার্ত হবে না। নিঃসন্দেহে কিছু সম্প্রদায় আমার সামনে (হাউযে) উপস্থিত হবে। আমি তাদেরকে চিনতে পারব আর তারাও আমাকে চিনতে পারবে। এরপর আমার এবং তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হবে। (বুখারী পর্ব ৮১ অধ্যায় ৫৩ হাদীস নং ৬৫৮৩; মুসলিম ৪৩/৯ হাঃ ২২৯১)
বর্ণনাকারী
সাহল বিন সা'দ (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৭৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩
বিষয়:
#Mother