আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯০৪
হাদিস #৩৬৯০৪
ولم يتركه ليعيش على أكل حشرات الأرض. (البخاري الجزء 60 باب 54 حديث رقم 3482 ؛ مسلم 39/40 ه 2242)
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এক নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেয়া হয়েছিল। সে বিড়ারটিকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়ালটি মরে যায়। মহিলাটি ঐ কারণে জাহান্নামে গেল। কেননা সে বিড়ালটিকে খানা-পিনা কিছুই করাইনি এবং ছেড়েও দেয়নি যাতে সে যমীনের পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকত। (বুখারী পর্ব ৬০ অধ্যায় ৫৪ হাদীস নং ৩৪৮২; মুসলিম ৩৯/৪০ হাঃ ২২৪২)
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৪৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৯