আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯১১
হাদিস #৩৬৯১১
فقال النبي صلى الله عليه وسلم: فأقول هم أمتي. فيقال إنك لا تدري ما أحدثوا من بعدك. فقال النبي صلى الله عليه وسلم: فأقول: انصرف! من اتبعني فإنهم من الدين قد تغيروا بينهم، فهم بعيدون من رحمة الله. (البخاري جزء 81 باب 53 حديث رقم 6584؛ مسلم 43/9، ح 2290، 2291)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি তখন বলব যে এরা তো আমারই উম্মাত। তখন বলা হবে, তুমি তো জান না তোমার পরে এরা কি সব নতুন নতুন কীর্তি করেছে। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন তখন আমি বলব, দূর হও! আমার পরে যারা দ্বীনের মাঝে পরিবর্তন এনেছ তারা আল্লাহ্র রহমত থেকে দূর হও। (বুখারী পর্ব ৮১ অধ্যায় ৫৩ হাদীস নং ৬৫৮৪; মুসলিম ৪৩/৯, হাঃ ২২৯০, ২২৯১)
বর্ণনাকারী
আবু আল-সাইদ খুদরি (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩