আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯৮৫
হাদিস #৩৬৯৮৫
قال النبي صلى الله عليه وسلم لأبي بن كعب (رضي الله عنه): إن الله أمرني أن أقرأ عليك سورة البينة. وسأل أبي بن كعب رضي الله عنه: هل سماني الله؟ النبي (صلى الله عليه وسلم)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উবাই ইব্নু কা‘ব (রাঃ)-কে বললেন, আল্লাহ “সূরা বায়্যিনাহ” তোমাকে পড়ে শুনানোর জন্য আমাকে আদেশ করেছেন। উবাই ইব্নু কা‘ব (রাঃ) জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আমার নাম করেছেন? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হাঁ। তখন তিনি কেঁদে ফেললেন। (বুখারী পর্ব ৬৩ অধ্যায় ১৬ হাদীস নং ৩৮০৯; মুসলিম ৪৪/২৩, হাঃ নং ২৪৬৪)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৬০৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৪