হাদিস সংগ্রহ — হাদিস #৩৭৯৬২

হাদিস #৩৭৯৬২
ورأيت أنه عندما سقط السوط عن بعضهم لم يطلبوا من أحد أن يسلمه لهم. (بل كان ينزل من الركوب فيلتقطه بنفسه) (مسلم 2450، أبو داود 1644، النسائي 460، ابن ماجه 2867).
একদা আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে নয়, আট, বা সাত জন ছিলাম। তিনি বললেন, “তোমরা কি রাসূলুল্লাহর হাতে বায়াত করবে না?” এ কথা তিনি তিনবার বললেন। সুতরাং আমরা আমাদের হাত বাড়িয়ে দিলাম এবং বললাম, ‘আপনার হাতে বায়াত করলাম, কিন্তু কোন্ কথার উপর বায়াত হে আল্লাহর রসূল?’ তিনি বললেন, “তোমরা এক আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে কাউকে শরীক করো না। পাঁচ অক্ত নামায আদায় কর। আনুগত্য কর (নিঃশব্দে কিছু বললেন) এবং লোকের কাছে কোন কিছু চেয়ো না।”\nবর্ণনাকারী বলেন, আমি দেখেছি যে, তাঁদের কারো কারো হাত থেকে চাবুক পড়ে গেলে তা তুলে দেওয়ার জন্য কাউকে বলতেন না। (বরং সওয়ারী থেকে নিজে নেমে গিয়ে তা তুলে নিতেন।) (মুসলিম ২৪৫০, আবূ দাঊদ ১৬৪৪, নাসাঈ ৪৬০, ইবনে মাজাহ ২৮৬৭)
বর্ণনাকারী
আওফ বিন মালেক আশজাঈ (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১০১৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৭
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস