অধ্যায় ১২
অধ্যায়ে ফিরুন
০১
হাদিস সংগ্রহ # ০/১৪১১
قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «اقرؤوا القرآن، فإنه يأتي القرآن يوم القيامة شفيعا لصاحبه». (مسلم 1910) .
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে এ কথা বলতে শুনেছি যে, “তোমরা কুরআন পাঠ কর। কেননা, কিয়ামতের দিন কুরআন, তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে।” (মুসলিম ১৯১০)
০২
হাদিস সংগ্রহ # ০/১৪১২
وعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال الْقُرْآنُ شَافِعٌ مُشَفَّعٌ وَمَاحِلٌ مُصَدَّقٌ، مَنْ جَعَلَهُ أَمَامَهُ قادَهُ إِلَى الْجَنَّةِ وَمَنْ جَعَلَهُ خَلْفَهُ سَاقَهُ إِلَى النَّارِ
তিনি বলেন, “এই কুরআন (কিয়ামতে) সুপারিশকারী; তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। (কুরআন) সত্যায়িত প্রতিবাদী। যে ব্যক্তি তাকে নিজ সামনে রাখবে, সে ব্যক্তিকে সে জান্নাতের প্রতি পথপ্রদর্শন করে নিয়ে যাবে। আর যে ব্যক্তি তাকে পিছনে রাখবে, সে ব্যক্তিকে সে জাহান্নামের দিকে পরিচালিত করবে।” (ইবনে হিব্বান ১২৪, সঃ তারগীব ১৪২৩)
০৩
হাদিস সংগ্রহ # ০/১৪১৬
وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ رواه البخاري
উসমান বিন আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়। আল-বুখারী থেকে বর্ণিত
০৪
হাদিস সংগ্রহ # ০/১৪১৭
قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن أفاضل الله من الناس، أهل القرآن: خاصّة الله وخاصته». (أحمد 12279، النسائي، البيهقوي، الحاكم، صحيح الجامع 2165)
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “মানবমন্ডলীর মধ্য হতে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে; আহ্লে কুরআন (কুরআন বুঝে পাঠকারী ও তদনুযায়ী আমলকারী ব্যক্তিরাই) হল আল্লাহর বিশেষ ও খাস লোক।” (আহমাদ ১২২৭৯, নাসাঈ, বাইহাক্বী, হাকেম, সহীহুল জামে ২১৬৫)
০৫
হাদিস সংগ্রহ # ০/১৪১৮
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهُا قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم اَلَّذِيْ يَقْرَأُ القُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ مَعَ السَّفَرَةِ الكِرَامِ البَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أجْرَانِ متفقٌ عليه
আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং এতে পারদর্শী সে সম্মানিত মুসাফিরদের সাথে থাকে। ধার্মিক সেই ব্যক্তি যে কুরআন তিলাওয়াত করে এবং তাতে পদস্খলন করে, এবং এটি তার জন্য কঠিন, তার জন্য দুটি সওয়াব রয়েছে।
০৬
হাদিস সংগ্রহ # ০/১৪২০
فقال رسول الله صلى الله عليه وسلم: "إن الله تعالى رفع بهذا الكتاب (القرآن) الناس، وأسقط قوماً آخرين". (مسلم 1934) .
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “মহান আল্লাহ এই গ্রন্থ (কুরআন মাজীদ) দ্বারা (তার উপর আমলকারী) জনগোষ্ঠীর উত্থান ঘটান এবং এরই দ্বারা (এর অবাধ্য) অন্য গোষ্ঠীর পতন সাধন করেন।” (মুসলিম ১৯৩৪)
০৭
হাদিস সংগ্রহ # ০/১৪২১
قضاء النهار والليل (في سبيل الله)." (البخاري 5025، مسلم 1930)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “দু’জনের ক্ষেত্রে ঈর্ষা করা সিদ্ধ। (১) যাকে আল্লাহ কুরআন (মুখস্থ করার শক্তি) দান করেছেন, সুতরাং সে ওর (আলোকে) দিবা-রাত্রি পড়ে ও আমল করে। (২) যাকে আল্লাহ তাআলা মালধন দান করেছেন এবং সে (আল্লাহর পথে) দিন-রাত ব্যয় করে।” (বুখারী ৫০২৫, মুসলিম ১৯৩০)
০৮
হাদিস সংগ্রহ # ০/১৪২২
قال: كان رجل يقرأ سورة الكهف. كان الحصان مربوطاً بحبلين بجانبه. وكانت السحابة قد غطت الرجل بالفعل. وعندما اقتربت السحابة من الرجل، بدأ الحصان يجفل عند رؤيته. فلما أصبح الرجل روى رسول الله صلى الله عليه وسلم الحادثة. فقال: «إن تلك السكينة نزلت بسبب تلاوتك القرآن». (البخاري 5011، مسلم 1892)
তিনি বলেন, একদা একটি লোক সূরা কাহাফ পাঠ করছিল। তার পাশেই দুটো রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। ইতোমধ্যে লোকটিকে একটি মেঘে ঢেকে নিল। মেঘটি লোকটির নিকটবর্তী হতে থাকলে ঘোড়াটি তা দেখে চকতে আরম্ভ করল। অতঃপর যখন সকাল হল তখন লোকটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর দরবারে হাজির হয়ে উক্ত ঘটনা বর্ণনা করল। তা (শুনে) তিনি বললেন, “ওটি প্রশান্তি ছিল, যা তোমার কুরআন পড়ার দরুন অবতীর্ণ হয়েছে।” (বুখারী ৫০১১, মুসলিম ১৮৯২)
০৯
হাদিস সংগ্রহ # ০/১৪২৩
قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من قرأ حرفاً من كتاب الله فله حسنة، والحسنة بعشر حسنات، ولا أقول: ألف الم حرف، ولكن ألف حرف، ولام حرف، وميم حرف». (أي: مؤلفة من ثلاثة أحرف «ألم» عدد فضائلها ثلاثون) (الترمذي 2910 حسن)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর কিতাব (কুরআন মাজীদ)এর একটি বর্ণ পাঠ করবে, তার একটি নেকী হবে। আর একটি নেকী, দশটি নেকীর সমান হয়। আমি বলছি না যে, ‘আলিফ-লাম-মীম’ একটি বর্ণ; বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মীম একটি বর্ণ।” (অর্থাৎ, তিনটি বর্ণ দ্বারা গঠিত ‘আলিফ-লাম-মীম, যার নেকীর সংখ্যা হবে ত্রিশ।) (তিরমিযী ২৯১০, হাসান)
১০
হাদিস সংগ্রহ # ০/১৪২৪
قال النبي صلى الله عليه وسلم: «من قرأ مائة آية في ليلة كتب له أجر قيام تلك الليلة». (أحمد 16958، النصاير الكبرى 10553، الطبراني 1238، الدارمي 3450، السلسلة صحيح 644)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি এক রাতে একশ’টি আয়াত পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় ঐ রাত্রির কিয়াম (নামাযের) সওয়াব লিপিবদ্ধ করা হবে।” (আহমাদ ১৬৯৫৮, নাসাঈর কুবরা ১০৫৫৩, ত্বাবারানী ১২৩৮, দারেমী ৩৪৫০, সিলসিলাহ সহীহাহ ৬৪৪)
১১
হাদিস সংগ্রহ # ০/১৪২৫
عَنْ فَضَالَةَ بن عُبَيْدٍ وَتَمِيمٍ الدَّارِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ فِي لَيْلَةٍ كُتِبَ لَهُ قِنْطَارٌ وَالْقِنْطَارُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
ফাদালাহ বিন উবাইদ এবং তামিম আল-দারির সূত্রে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রে, আল্লাহ তাঁর উপর রহমত বর্ষণ করেন, যিনি বলেছেন: যে ব্যক্তি এক রাতে দশটি আয়াত পাঠ করবে, তার জন্য এক কুইন্টাল লিপিবদ্ধ করা হবে এবং এক কুইন্টাল দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।
১২
হাদিস সংগ্রহ # ০/১৪২৬
قال: قال رسول الله صلى الله عليه وسلم: «أيحب أحدكم إذا رجع إلى بيته أن يجد ثلاث بقرات سمان لها ضرع؟» قلنا: نعم، نعم. فقال: "لأن يقرأ أحدكم ثلاث آيات في الصلاة أفضل من ثلاث آيات كبيرة سمينة جافين أوشتري!" (مسلم 1908)
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একদা বললেন, “তোমাদের মধ্যে কেউ কি এ কথা পছন্দ করে যে, সে যখন তার ঘরে ফিরে যাবে তখন বড় বড় হৃষ্টপুষ্ট তিনটি গাভিন উষ্ঠ্রী পাবে?” আমরা বললাম, ‘জী হ্যাঁ।’ তিনি বললেন, “নামাযের মধ্যে তোমাদের কারো তিনটি আয়াত পাঠ করা তিনটি বড় বড় হৃষ্টপুষ্ট গাভিন উষ্ঠ্রী অপেক্ষা উত্তম!” (মুসলিম ১৯০৮)
১৩
হাদিস সংগ্রহ # ০/১৪২৮
وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَيُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ : اِقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا رواه أَبُو داود والترمذي وقالحديث حَسَنٌ صَحِيْحٌ
আবদুল্লাহ বিন আমর বিন আল-আস-এর সূত্রে, আল্লাহ তাদের উভয়ের উপর সন্তুষ্ট হন, নবীর বরাতে, আল্লাহ তাঁর উপর রহমত বর্ষণ করেন, যিনি কুরআন তেলাওয়াত করেছেন তাকে বলা হয়: পড়ুন, আরোহন করুন এবং তেলাওয়াত করুন যেভাবে আপনি এই দুনিয়ায় তেলাওয়াত করতেন এবং আপনার মর্যাদা হল আপনি যে শেষ আয়াতটি পাঠ করেছেন। আবু দাউদ এবং আল-তিরমিযী দ্বারা বর্ণিত, যিনি বলেছেন এটি একটি ভাল এবং সহীহ হাদীস।
১৪
হাদিস সংগ্রহ # ০/১৪৩০
فقال رسول الله صلى الله عليه وسلم: «عليكم بهذا القرآن، (أي: داوموا على قراءته والعمل به)، والذي نفس محمد بيده، ما يخرج البعير من حبله». على عجل يخرج القرآن (من الذاكرة) (نسيا)." (أي أن هناك احتمال النسيان بسرعة كبيرة) (البخاري 5033، مسلم 1880).
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,“এই কুরআনের প্রতি যত্ন নাও। (অর্থাৎ, নিয়মিত পড়তে থাক ও তার চর্চা রাখ।) সেই মহান সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মাদের জীবন আছে, উট যেমন তার রশি থেকে অতর্কিতে বের হয়ে যায়, তার চেয়ে অধিক অতর্কিতে কুরআন (স্মৃতি থেকে) বের হয়ে (বিস্মৃত হয়ে) যায়।” (অর্থাৎ, অতিশীঘ্র ভুলে যাবার সম্ভাবনা থাকে।) (বুখারী ৫০৩৩, মুসলিম ১৮৮০)
১৫
হাদিস সংগ্রহ # ০/১৪৩১
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ إنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ الإِبِلِ المُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ متفقٌ عليه
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “কুরআন-ওয়ালা হল বাঁধা উট-ওয়ালার মত। সে যদি তা বাঁধার পর তার যথারীতি দেখাশোনা করে, তাহলে বাঁধাই থাকবে। নচেৎ ঢিল দিলেই উট পালিয়ে যাবে।” (বুখারী ৫০৩১, মুসলিম ১৮৭৫)
১৬
হাদিস সংগ্রহ # ০/১৪৩৩
عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم بِئْسَ مَا لِأَحَدِهِمْ يَقُولُ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ هُوَ نُسِّيَ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “কারো এ কথা বলা নিকৃষ্ট যে, ‘আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি। বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।” (বুখারী ৫০৩৯, মুসলিম ১৮৭৭)
১৭
হাদিস সংগ্রহ # ০/১৪৩৬
وَعَنِ البَراءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : سَمِعْتُ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَرَأَ فِي الْعِشَاءِ بالتِّينِ وَالزَّيْتُونِ، فَمَا سَمِعْتُ أَحَداً أَحْسَنَ صَوْتاً مِنْهُ متفقٌ عَلَيْهِ
আল-বারা বিন আযিব-এর সূত্রে, আল্লাহ তাদের উভয়ের প্রতি সন্তুষ্ট হতে পারেন, তিনি বলেন: আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে ডুমুর এবং জলপাই সম্পর্কে রাতের খাবারে তেলাওয়াত করতে শুনেছি এবং এর চেয়ে ভাল আর কাউকে শুনিনি। তার কাছ থেকে একটি কণ্ঠ এতে সম্মত হয়
১৮
হাদিস সংগ্রহ # ০/১৪৩৭
قال رسول الله صلى الله عليه وسلم: «من لم يجهر بالقرآن فليس منا». (أي خارج توريقتنا ومبادئنا) (أبو داود 1473، في مصدر جيد)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি মিষ্ট স্বরে কুরআন পড়ে না, সে আমাদের মধ্যে নয়।” (অর্থাৎ আমাদের ত্বরীকা ও নীতি-আদর্শ বহির্ভূত।) (আবূ দাঊদ ১৪৭৩, উত্তম সূত্রে)
১৯
হাদিস সংগ্রহ # ০/১৪৩৮
قال رسول الله صلى الله عليه وسلم: "زينوا القرآن بكلامكم، فإن حلو الكلام يزيد القرآن جمالاً". (حكيم 2125، دارمي 3501، صح جامع 3581)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমাদের (সুমিষ্ট) শব্দ দ্বারা কুরআনকে সৌন্দর্যমন্ডিত কর। কারণ, মধুর শব্দ কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে।” (হাকেম ২১২৫, দারেমী ৩৫০১, সঃ জামে’ ৩৫৮১)
২০
হাদিস সংগ্রহ # ০/১৪৪২
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم اِقْرَأْ عَلَيَّ القُرْآنَ فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ، أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَإنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِيفَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّى جِئْتُ إِلَى هَذِهِ الآيَةِ: فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيداً قَالَ :( حَسْبُكَ الآنَ فَالْتَفَتُّ إِلَيْهِ فَإذَا عَيْنَاهُ تَذْرِفَانِ متفقٌ عَلَيْهِ
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন, “(হে ইবনে মাসঊদ!) আমাকে কুরআন পড়ে শুনাও।” আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! আমি আপনাকে পড়ে শোনাব, অথচ আপনার উপরে তা অবতীর্ণ করা হয়েছে?’ তিনি বললেন, “অপরের মুখ থেকে (কুরআন পড়া) শুনতে আমি ভালবাসি।” সুতরাং তাঁর সামনে আমি সূরা নিসা পড়তে লাগলাম, পড়তে পড়তে যখন এই (৪১) আয়াতে পৌঁছলাম---যার অর্থ, “তখন তাদের কী অবস্থা হবে, যখন প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকেও তাদের সাক্ষীরূপে উপস্থিত করব?” তখন তিনি বললেন, “যথেষ্ট, এখন থাম।” অতঃপর আমি তাঁর দিকে ফিরে দেখি, তাঁর নয়ন যুগল অশ্রু ঝরাচ্ছে। (বুখারী ৪৫৮২, মুসলিম ১৯০৩-১৯০৫)
২১
হাদিস সংগ্রহ # ০/১৪৪৪
قال رسول الله صلى الله عليه وسلم في أم القرآن: «هذه السبع آيات (السورة التي أعطيتني في الآية 87 من سورة الحجر) تتكرر في الصلاة، وذلك هو القرآن العظيم». (البخاري 4704) .
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ‘উম্মুল কুরআন’ (কুরআনের জননী) সম্পর্কে বলেছেন, “এটাই হল (সেই সূরা হিজরের ৮৭ আয়াতে উল্লেখিত আমাকে প্রদত্ত) সপ্তপদী (সূরা) যা নামাযে পুনঃপুনঃ আবৃত্ত হয় এবং সেটাই হল মহা কুরআন।” (বুখারী ৪৭০৪)
২২
হাদিস সংগ্রহ # ০/১৪৪৫
وقال النبي صلى الله عليه وسلم عن (سورة) "قل هو الله أحد" ""قسم العظيم الذي نفسي بيده، لا شك أنه تعدل ثلث القرآن"." (البخاري 5013، 6643، 7374)\nوفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم للصحابة: "هل تعجزون عن أن تقرأوا ثلث القرآن في ليلة؟" بدا الاقتراح ثقيلًا جدًا بالنسبة لهم. فقالوا: يا رسول الله! من منا يستطيع أن يفعل هذا؟
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) (সূরা) ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ সম্পর্কে বলেছেন, “সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল।” (বুখারী ৫০১৩, ৬৬৪৩, ৭৩৭৪)\nঅপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সাহাবাগণকে বললেন, ‘তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অপারগ?’ প্রস্তাবটি তাঁদের পক্ষে ভারী মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, ‘হে আল্লাহর রসূল! এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে?’ (অর্থাৎ, কেউ পারবে না।) তিনি বললেন, “ক্বুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস স্বামাদ’ (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমতুল।” (অর্থাৎ, এই সূরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান নেকী অর্জিত হয়।) (ঐ ৫০১৫)
২৩
হাদিস সংগ্রহ # ০/১৪৪৮
قال رسول الله صلى الله عليه وسلم: «من قرأ «قل يا أيه فرعون» كان له مثل ربع القرآن، ومن قرأ «قل هو الله أحد» كان له ثلث القرآن».
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি ‘ক্বুল ইয়া-আইয়্যুহাল কা-ফিরূন’ পাঠ করবে, তার এক চতুর্থাংশ কুরআন পাঠের সমান সওয়াব লাভ হবে। আর যে, ব্যক্তি ‘ক্বুল হুওয়াল্লা-হু আহাদ’ পাঠ করবে তার এক তৃতীয়াংশ কুরআন পাঠের সমান সওয়াব লাভ হবে।” (তিরমিযী ২৮৯৩, সহীহুল জামে’৬৪৬৬)
২৪
হাদিস সংগ্রহ # ০/১৪৫১
فقال رجل: يا رسول الله! أنا أحب هذه (السورة) "قل هو الله أحد". قال: «حبها يدخلك الجنة». (الترمذي 2901 في مصدر حسن، والبخاري في إسناد منفصل قبل 775)
এক ব্যক্তি নিবেদন করল, ‘হে আল্লাহর রসূল! আমি এই (সূরা) ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ ভালবাসি।’ তিনি বললেন, “এর ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।” (তিরমিযী ২৯০১ হাসান সূত্রে, বুখারী বিচ্ছিন্ন সনদে ৭৭৫ এর আগে)
২৫
হাদিস সংগ্রহ # ০/১৪৫২
وعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم بَعَثَ رَجُلاً عَلَى سَرِيَّةٍ وَكَانَ يَقْرَأُ لأَصْحَابِهِ فِى صَلاَتِهِمْ فَيَخْتِمُ بِ (قُلْ هُوَ اللهُ أَحَدٌ) فَلَمَّا رَجَعُوا ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ سَلُوهُ لأَىِّ شَىْءٍ يَصْنَعُ ذَلِكَ فَسَأَلُوهُ فَقَالَ لأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ فَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أَخْبِرُوهُ أَنَّ اللهَ يُحِبُّهُ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এক ব্যক্তিকে এক (জিহাদের) সৈন্যদলের সেনাপতিরূপে প্রেরণ করলেন। সে তাদের নামাযে ইমামতিকালে প্রত্যেক সূরার শেষে ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ যোগ করে ক্বিরাআত শেষ করত। যখন তারা ফিরে এল তখন সে কথা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট উল্লেখ করল। তিনি বললেন, “তোমরা ওকে জিজ্ঞাসা কর, কেন এমনটি করে?” সুতরাং তারা ওকে জিজ্ঞাসা করলে লোকটি বলল, ‘কারণ, সূরাটিতে পরম দয়ালু (আল্লাহর) গুণাবলী বর্ণিত হয়েছে। তাই আমি ওটাকে (বারবার) পড়তে ভালোবাসি।’ একথা শুনে তিনি বললেন, “ওকে সংবাদ দাও যে, আল্লাহ আযযা অজাল্ল্ও ওকে ভালো বাসেন।” (বুখারী ৭৩৭৫ , মুসলিম ৮১৩)
২৬
হাদিস সংগ্রহ # ০/১৪৫৩
"قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم: ""ألم تر أنه قد نزلت علي الليلة آيات لم ير مثلهن قط؟ ""قل أوزو برب فلكب"، و"قل أوزو برب الناس"""""" (مسلم 1927) الترمذي ٢٩٠٢)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একদা বললেন, “তুমি কি দেখনি, আজ রাত্রে আমার উপর কতকগুলি আয়াত অবতীর্ণ হয়েছে; যার অনুরূপ আর কিছু দেখা যায়নি? (আর তা হল,) ‘ক্বুল আঊযু বিরাব্বিল ফালাক্ব’ ও ‘ক্বুল আঊযু বিরাব্বিন নাস।” (মুসলিম ১৯২৭, তিরমিযী ২৯০২)
২৭
হাদিস সংগ্রহ # ০/১৪৫৪
لقد تجنب كل شيء. (الترمذي 2058، حسن)
তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সূরা ফালাক্ব ও নাস অবতীর্ণ হবার পূর্ব পর্যন্ত নিজ ভাষাতে) জিন ও বদ নজর থেকে (আল্লাহর) আশ্রয় প্রার্থনা করতেন। পরিশেষে যখন উক্ত সূরা দু’টি অবতীর্ণ হল, তখন ঐ সূরা দু’টি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন।’ (তিরমিযী ২০৫৮, হাসান)
২৮
হাদিস সংগ্রহ # ০/১৪৫৫
وعن ابْنِ عَابِسٍ الْجُهَنِيَّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَا ابْنَ عَابِسٍ أَلَا أُخْبِرُكَ بِأَفْضَلِ مَا تَعَوَّذَ بِهِ الْمُتَعَوِّذُونَ؟ قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
ইবনে আব্বাস আল-জুহানীর সূত্রে, তিনি বলেন: আল্লাহর রসূল, আল্লাহর দোয়া ও সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: হে ইবনে আব্বাস, আমি কি তোমাকে বলব না যে, যারা আশ্রয় চায় তাদের মধ্যে সবচেয়ে উত্তম? আমি বললামঃ হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি বললেনঃ বল, আমি সৃষ্টির পালনকর্তার আশ্রয় প্রার্থনা করছি এবং বলুন, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি।
২৯
হাদিস সংগ্রহ # ০/১৪৫৬
قال النبي صلى الله عليه وسلم: «إن سورة في القرآن ثلاثون آية، شفعت لصاحبها، وغفر له إلى آخرها، هي تاب رقلاجي بيده الملك». (أبو داود 1402، الترمذي 2891، حسن)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “কুরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সূরা এমন আছে, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষাবধি তাকে ক্ষমা ক’রে দেওয়া হবে, সেটা হচ্ছে ‘তাবা-রাকাল্লাযী বিয়্যাদিহিল মুল্ক’ (সূরা মুল্ক)।” (আবূ দাঊদ ১৪০২, তিরমিযী ২৮৯১, হাসান)
৩০
হাদিস সংগ্রহ # ০/১৪৫৭
قال رسول الله صلى الله عليه وسلم: «من حفظ عشر آيات من أول سورة الكهف عصم من الدجال». وفي رواية أخرى: "من آخر سورة الكهف". (مسلم 1919-1920)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দিক থেকে দশটি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের (ফিৎনা) থেকে পরিত্রাণ পাবে।” অন্য বর্ণনায় ‘কাহফ সূরার শেষ দিক থেকে’ উল্লেখ হয়েছে। (মুসলিম ১৯১৯-১৯২০)
৩১
হাদিস সংগ্রহ # ০/১৪৫৮
قال رسول الله صلى الله عليه وسلم: "من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له ما بين الجمعتين". (حكيم ، البيهقي ، صحيح الجامع 6470)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহফ পাঠ করে, সে ব্যক্তির জন্য দুই জুমআর মধ্যবর্তী কাল জ্যোতির্ময় হয়ে যায়।” (হাকেম, বাইহাক্বী, সহীহুল জামে’৬৪৭০)
৩২
হাদিস সংগ্রহ # ০/১৪৫৯
عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ الْمُسَبِّحَاتِ قَبْلَ أَنْ يَرْقُدَ وَقَالَ إِنَّ فِيهِنَّ آيَةً أَفْضَلُ مِنْ أَلْفِ آيَةٍ
ইরবাদ বিন সারিয়াহ থেকে বর্ণিত যে, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে জপমালা পাঠ করতেন এবং তিনি বলেছিলেন যে তাদের মধ্যে হাজারের চেয়ে উত্তম একটি আয়াত রয়েছে। একটি আয়াত
৩৩
হাদিস সংগ্রহ # ০/১৪৬০
قال الرسول صلى الله عليه وسلم: «إن لكل شيء سنامه، وسنام القرآن سورة البقرة». (الحكيم 2060، السلسلة الصحيحة 588)
রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “অবশ্যই প্রত্যেক বস্তুরই চূড়া আছে; আর কুরআনের চূড়া হল সূরা বাক্বারাহ।” (হাকেম২০৬০, সিলসিলাহ সহীহাহ ৫৮৮)
৩৪
হাদিস সংগ্রহ # ০/১৪৬১
لا تحول منزلك إلى قبر بتركك دراستك. (لأن هذا لا يصح في القبر).
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমরা নিজেদের ঘর-বাড়িগুলোকে কবরে পরিণত করো না। কেননা, যে বাড়িতে সূরা বাক্বারাহ পাঠ করা হয়, সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে।” (মুসলিম ১৮৬০)\n(অর্থাৎ সুন্নাত ও নফল নামায তথা পবিত্র কুরআন পড়া ত্যাগ করে ঘরকে কবর বানিয়ে দিয়ো না। যেহেতু কবরে এ সব বৈধ নয়।)
৩৫
হাদিস সংগ্রহ # ০/১৪৬২
الكرسي. فضرب صدري وقال: يا أبا المنذر، بارك الله فيك علمك. (مسلم 1921).
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “হে আবূ মুনযির! তুমি কি জান, মহান আল্লাহর গ্রন্থ (আল-কুরআন)এর ভিতর তোমার যা মুখস্থ আছে, তার মধ্যে সবচেয়ে বড় (মর্যাদাপূর্ণ) আয়াত কোনটি?” আমি বললাম, ‘সেটা হচ্ছে আয়াতুল কুরর্সী।’ সুতরাং তিনি আমার বুকে চাপড় মেরে বললেন, “আবুল মুনযির! তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক।” (মুসলিম ১৯২১)\n (অর্থাৎ তুমি, নিজ জ্ঞানের বর্কতে উক্ত আয়াতটির সন্ধান পেয়েছ, সে জন্য তোমাকে ধন্যবাদ।)
৩৬
হাদিস সংগ্রহ # ০/১৪৬৪
قال النبي صلى الله عليه وسلم: «من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت». (النسائي الكبرى 9928 ، الطبراني 7532 ، صحيح الجامع 6464)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পশ্চাতে ‘আয়াতুল কুরসী’ পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা হবে না। (নাসাঈ কুবরা ৯৯২৮, ত্বাবারানী ৭৫৩২, সহীহুল জামে ৬৪৬৪)
৩৭
হাদিস সংগ্রহ # ০/১৪৬৫
قال النبي صلى الله عليه وسلم: «من قرأ الآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه». (البخاري 4008، مسلم 1914-1916) \nويقال أن تلك الليلة ستكون كافية للتعامل مع الأشياء غير السارة. أو صلاة التهجد تكفي.
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি রাতে সূরা বাক্বারার শেষ আয়াত দু’টি পাঠ করবে, তার জন্য সে দু’টি যথেষ্ট হবে।” (বুখারী ৪০০৮, মুসলিম ১৯১৪-১৯১৬) \nবলা হয়েছে যে, সে রাতে অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে। অথবা তাহাজ্জুদের নামায থেকে যথেষ্ট হবে।
৩৮
হাদিস সংগ্রহ # ০/১৪৬৬
قال: كان جبريل (ع) جالسا عند النبي (صلى الله عليه وآله). في ذلك الوقت سمع صوتا من فوق. فرفع (جبريل) رأسه فقال: هذا باب من أبواب السماء قد فتح اليوم. لم يتم فتحه من قبل. واحد هناك نزل الملاك. وهذا الملاك الذي نزل إلى هذا العالم لم ينزل من قبل. فأتى فسلم على النبي صلى الله عليه وسلم، وقال: «بشر بالنورين، اللذين لم يعطهما نبي قبلك».
তিনি বলেন, একদা জিবরীল (আঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট বসে ছিলেন। এমন সময় উপর থেকে একটি শব্দ শুনতে পেলেন। তিনি (জিবরীল) মাথা তুলে বললেন, ‘এটি আসমানের একটি দরজা, যা আজ খোলা হল। ইতোপূর্বে এটা কখনও খোলা হয়নি। ওদিক দিয়ে একজন ফিরিশতা অবতীর্ণ হল। এই ফিরিশতা যে দুনিয়াতে অবতরণ করেছে, ইতোপূর্বে কখনও অবতরণ করেনি।’ সুতরাং তিনি এসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে সালাম জানিয়ে বললেন, “আপনি দু’টি জ্যোতির সুসংবাদ নিন। যা আপনার আগে কোন নবীকে দেওয়া হয়নি। (সে দু’টি হচ্ছে) সূরা ফাতেহা ও সূরা বাক্বারার শেষ আয়াতসমূহ। ওর মধ্য হতে যে বর্ণটিই পাঠ করবেন, তাই আপনাকে দেওয়া হবে।” (মুসলিম ১৯১৩)
৩৯
হাদিস সংগ্রহ # ০/১৪৬৮
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم وَنَحْنُ فِى الصُّفَّةِ فَقَالَ أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِىَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فِى غَيْرِ إِثْمٍ وَلاَ قَطْعِ رَحِمٍ فَقُلْنَا يَا رَسُولَ اللهِ نُحِبُّ ذَلِكَ قَالَ أَفَلاَ يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلاَثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ
তিনি বলেন, একদা আমরা সুফ্ফাহ (মসজিদে নববীর এক বিষেশ মন্ডপ; যাতে দরিদ্র মুহাজিরগণ অবস্থান করতেন সেই স্থানে) ছিলাম। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) গৃহ হতে বের হয়ে আমাদের নিকট এসে বললেন, “তোমাদের মধ্যে কে পছন্দ করে যে, প্রত্যহ বুত্বহান (মদীনার নিকটবর্তী একটি জায়গা) অথবা আক্বীক্ব (মদীনার এক উপত্যকা) গিয়ে দুটি করে বড় বড় কুঁজবিশিষ্ট উট্নী নিয়ে আসবে; যাতে কোন পাপ ও নাহক কারো অধিকার হরণও হবে না?” আমরা বললাম, ‘হে আল্লাহর রসূল! এতো আমাদের প্রত্যেকেই পছন্দ করে।’ তিনি বললেন, “তাহলে সে মসজিদে গিয়ে আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত শিক্ষা অথবা (বুঝে) মুখস্থ করে না কেন? এটাই দুটি উষ্ট্রী অপেক্ষা শ্রেষ্ঠ! অনুরূপ ৩টি আয়াত ৩টি উষ্ট্রী, ৪টি আয়াত ৪টি উষ্ট্রী এবং এর চেয়ে অধিক সংখ্যক আয়াত ঐরূপ অধিক সংখ্যক উষ্ট্রী অপেক্ষা শ্রেষ্ঠ!” (মুসলিম ৮০৩)
৪০
হাদিস সংগ্রহ # ০/১৪৬৯
وقد حدثنا أسلافنا أن من تلامذة النبي صلى الله عليه وسلم لم يتقدموا حتى تعلموا العشر الآيات، حتى تعلموا العلم والعمل الموصوف في تلك الآيات العشر. فقالوا نحن
‘আমাদেরকে আমাদের ওস্তাদগণ বর্ণনা করেছেন যে, যাঁরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর ছাত্র ছিলেন তাঁরা দশটি আয়াত শিখলে ততক্ষণ পর্যন্ত আর আগে বাড়তেন না, যতক্ষণ পর্যন্ত ঐ দশ আয়াতের বর্ণিত ইল্ম ও আমল শিক্ষা করেছেন। তাঁরা বলেছেন, আমরা ইল্ম ও আমল উভয়ই (একই সময়ে) শিক্ষা করেছি।’ (আহমাদ ২৩৪৮২)
৪১
হাদিস সংগ্রহ # ০/১৪৭০
قال رجل لعبد الله بن مسعود (رضي الله عنه): أقرأ المفصل (جزء من سورة ق إلى سورة الناس) في ركعة واحدة. فلما سمع ذلك قال: اقرأ كما ينشد الشعر؟ وهناك بعض الطوائف يقرأون القرآن لكنه لا ينزل على أصواتهم. في الحقيقة
আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) কে এক ব্যক্তি বলল, ‘আমি এক রাকআতে মুফাস্স্বাল (সূরা ক্বাফ থেকে সূরা নাস পর্যন্ত অংশ) পাঠ করি।’ এ কথা শুনে তিনি বললেন, ‘কবিতা আওড়ানোর মত পড়? কিছু সম্প্রদায় আছে যারা কুরআন পড়ে, কিন্তু তা তাদের কণ্ঠের নিচে নামে না। আসলে সেই কুরআন পাঠ কাজে দেবে, যা হৃদয়ে এসে গেঁথে যাবে এবং তা পাঠকারীকে উপকৃত করবে---।’ (বুখারী ৭৭৫, মুসলিম ১৯৪৫)
৪২
হাদিস সংগ্রহ # ০/১৪৭১
وعَنْ عَبْدِ اللهِ ابْنَ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لاَ يَفْقَهُ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِى أَقَلَّ مِنْ ثَلاَثٍ
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি তিন দিনের কম সময়ে কুরআন তিলাওয়াত করে সে তা বুঝতে পারে না।
৪৩
হাদিস সংগ্রহ # ০/১৪৭৩
إروال الجليل 1/ 161) .
আমি সা’দ বিন আবী অক্কাসের জন্য মুসহাফ ধারণ করতাম। একদা আমি চুলকালাম। তা দেখে সাদ বললেন, সম্ভবতঃ তুমি তোমার প্রস্রাব-দ্বার স্পর্শ করলে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি ওঠো এবং ওযূ করে এসো। অতঃপর আমি উঠে ওযূ করে এলাম। (মুআত্ত্বা, বাইহাক্বী, ইরওয়াউল গালীল ১/১৬১)
৪৪
হাদিস সংগ্রহ # ০/১৪৭৪
وعن عَمْرِو بْنِ حَزْمٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لاَ يَمَسَّ الْقُرْآنَ إِلاَّ طَاهِرٌ
একদা উমার (রাঃ) এক সম্প্রদায়ের নিকট এলেন; তখন তারা কুরআন পড়ছিল। সেখান থেকে তিনি (পেশাব অথবা পায়খানার) প্রয়োজনে গেলেন এবং কুরআন পড়তে পড়তে ফিরে এলেন। তা দেখে এক ব্যক্তি তাঁর উদ্দেশ্যে বলল, ‘হে আমীরুল মু’মেনীন! ওযূ না করেই আপনি কুরআন পাঠ করছেন?’ তার এ কথা শুনে তিনি বললেন, ‘তোমাকে এ ফতোয়া কে দিয়েছে (যে, বিনা ওযূতে কুরআন পড়া যাবে না)? (ঝুটা নবী) মুসাইলিমাহ নাকি?’ (মুআত্ত্বা ৪৬৯)
৪৫
হাদিস সংগ্রহ # ০/১৪৭৫
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَا تُجَادِلُوا بِالْقُرْآنِ وَلَا تُكَذِّبُوا كِتَابَ اللَّهِ بَعْضَهُ بِبَعْضٍ فَوَاللَّهِ إِنَّ الْمُؤْمِنَ لَيُجَادِلُ بِالْقُرْآنِ فَيَغْلِبُ وَإِنَ الْمُنَافِقَ لِيُجَادِلَ بِالْقُرْآنِ فَيَغْلِبُ
তিনি তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা নুফাইর থেকে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “তোমরা কুরআন নিয়ে তর্ক-বিতর্ক করো না এবং আল্লাহর কিতাবের কিছু অংশ দ্বারা কিছু অংশকে মিথ্যাজ্ঞান করো না। আল্লাহর কসম! মুমিন কুরআন নিয়ে বিতর্ক করলে পরাজিত হবে এবং মুনাফিক কুরআন নিয়ে বিতর্ক করলে বিজয়ী হবে।” (ত্বাবারানী, সিলসিলাহ সহীহাহ ৩৪৪৭)
৪৬
হাদিস সংগ্রহ # ০/১৪৭৬
قال لي عمر رضي الله عنه: وَحُكَمُ الْأَئِمَّةِ الْمُضِلِّيْنَ\n\n"هل تعلم كيف تهدم الإسلام؟" قلت: لا، قال: تهدم الإسلام، وتعثر العلماء، وجدال المنافقين في القرآن، وحكم الحكام الفاسدين. (الدارمي 214)
একদা আমাকে উমার (রাঃ) বললেন,\n\nهَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْأِسْلَامَ قُلْتُ لَا قَالَ يَهْدِمُهُ زِلَّةُ الْعَالِمِ وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ وَحُكَمُ الْأَئِمَّةِ الْمُضِلِّيْنَ\n\n‘তুমি জান কি, ইসলামকে কিসে ধ্বংস করবে?’ আমি বললাম, ‘জী না।’ তিনি বললেন, ‘ইসলামকে ধ্বংস করবে আলেমের পদস্খলন, কুরআন নিয়ে মুনাফিকের বিতর্ক এবং ভ্রষ্টকারী শাসকদের রাষ্ট্রশাসন।’ (দারেমী ২১৪)
৪৭
হাদিস সংগ্রহ # ০/১৪৭৮
فيشهد، ثم تأتي قوم يقرءون القرآن لا يبلغ مستوى أصواتهم. (فلا يجد في القلب مكانا) يقرأ القرآن ثلاثة أشخاص؛ مؤمن ومنافق وأحمق». قال الراوي بشير: فسألت عليا: هم ثلاثة.
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে (সূরা মারইয়্যামের ৫৯ আয়াত পাঠ করার পর) বলতে শুনেছি, তিনি বলেছেন, “ষাট বছর পর কিছু অপদার্থ পরবর্তীগণ আসবে, তারা নামায নষ্ট করবে ও প্রবৃত্তিপরায়ণ হবে; সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। অতঃপর এক জাতি আসবে, যারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠের অক্ষকাস্থি পার হবে না। (হৃদয়ে জায়গা পাবে না।) কুরআন তিন ব্যক্তি পাঠ করে; মু’মিন, মুনাফিক ও ফাজের।”\nবর্ণনাকারী বাশীর বলেন, আমি অলীদকে জিজ্ঞাসা করলাম, ‘ওরা তিন ব্যক্তি কে কে?’ তিনি বললেন, ‘মুনাফিক তা অস্বীকার করে, ফাজের তার অসীলায় পেট চালায় এবং মু’মিন তার প্রতি ঈমান রাখে।’ (আহমাদ ১১৩৬০, হাকেম ৩৪১৬, ৮৬৪৩, সিলসিলাহ সহীহাহ ১/২৫৭)
৪৮
হাদিস সংগ্রহ # ০/১৪৭৯
عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ فَقَرَأَ عَلَيْهِمْ سُورَةَ الرَّحْمَانِ مِنْ أَوَّلِهَا إِلَى آخِرِهَا فَسَكَتُوا فَقَالَ لَقَدْ قَرَأْتُهَا عَلَى الْجِنِّ لَيْلَةَ الْجِنِّ فَكَانُوا أَحْسَنَ مَرْدُودًا مِنْكُمْ كُنْتُ كُلَّمَا أَتَيْتُ عَلَى قَوْلِهِ : (فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ) قَالُوا : لاَ بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ
একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সাহাবীদের নিকট বের হয়ে সূরা রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন। সাহাবীগণ নীরব বসে তেলাঅত শুনছিলেন। তিনি বললেন, “যে রাত্রে আমার নিকট জিনের দল আসে, সে রাত্রে আমি উক্ত সূরা ওদের নিকট পাঠ করলে ওরা সুন্দর জওয়াব দিচ্ছিল। যখনই আমি পাঠ করছিলাম, (অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার কর?) তখনই তারাও এর জওয়াবে বলছিল, অর্থাৎ, তোমার নেয়ামতসমূহের কোন কিছুকেই আমরা অস্বীকার করি না হে আমাদের প্রতিপালক! (তিরমিযী ৩২৯১, সিঃ সহীহাহ ২১৫০)
৪৯
হাদিস সংগ্রহ # ০/১৪৮০
قال النبي صلى الله عليه وسلم: "إذا سجد ابن آدم بعد قراءة آيات السجدة، انصرف الشيطان فبكى، ويقول: يا ويله، سجد ابن آدم بعد أن أمر بالسجود، فله الجنة، فسجدت". فأبيت أن أفعله مع أنني أمرت به، فلي جهنم!» (مسلم 254) .
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “আদম-সন্তান যখন সিজদার আয়াত পড়ে সিজদা করে, তখন শয়তান সরে গিয়ে কাঁদে ও বলে, ‘হায় আমার দুর্ভোগ! আদম-সন্তান সিজদা করতে আদিষ্ট হয়ে সিজদা করেছে, ফলে তার জন্য রয়েছে জান্নাত। আর আমি সিজদা করতে আদিষ্ট হয়েও তা করতে অস্বীকার করেছি, ফলে আমার জন্য রয়েছে জাহান্নাম!” (মুসলিম ২৫৪)
৫০
হাদিস সংগ্রহ # ০/১৪৮২
حَتَ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ\n\nأي كلوا واشربوا؛ حتى يتبين لك الخيط الأبيض (الخط الأبيض) من الفجر من الخيط الأسود (الخط الأسود من الليل). (البقرة: 187)\nفلما نزلت الآية المذكورة وضع (يستعمل على المنديل على الرأس) حبلا غليظا أبيض وأسود (تحت الوسادة). وعندما جاء الليل لاحظ، ولكن (أيهما كان أبيض وأيهما أسود) لم يكن واضحا. فلما أصبح قال ذلك لرسول الله صلى الله عليه وسلم.
حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ\n\nঅর্থাৎ, তোমরা পানাহার কর; যতক্ষণ কালো সুতা (রাতের কালো রেখা) হতে ঊষার সাদা সুতা (সাদা রেখা) স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। (বাক্বারাহ ঃ ১৮৭)\nউক্ত আয়াত অবতীর্ণ হলে তিনি (মাথায় রুমালের উপর ব্যবহার্য) একটি সাদা ও একটি কালো মোটা রশি (বালিশের নিচে) রাখলেন। রাত্রি হলে তিনি লক্ষ্য করলেন, কিন্তু (কোনটা সাদা ও কোনটা কালো) তা স্পষ্ট হল না। সকাল হলে তিনি এ কথা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে উল্লেখ করলেন। তিনি তাঁকে বললেন, “তোমার বালিশ তাহলে খুবই বিশাল! কালো সুতা ও সাদা সুতা তোমার বালিশের নিচে ছিল?!” (বুখারী ৪৫০৯) অন্য এক বর্ণনায় আছে, “তার মানে হল, রাতের অন্ধকার ও দিনের শুভ্রতা।” (বুখারী ১৯১৬, মুসলিম ২৫৮৫)