হাদিস সংগ্রহ — হাদিস #৩৮০৪৪

হাদিস #৩৮০৪৪
قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله تعالى فرض الإحسان في كل عمل، فإذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبحة، وليحد كل رجل سكينته ولتريح الذبيحة». (أي: سرعة إتمام العمل بالذبح) (مسلم 5167).
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “মহান আল্লাহ প্রতিটি কাজকে উত্তমরূপে (অথবা অনুগ্রহের সাথে) সম্পাদন করাটাকে ফরয করে দিয়েছেন। সুতরাং তোমরা যখন (কাউকে) হত্যা করবে, তখন ভালভাবে হত্যা করো এবং যখন (পশু) জবাই করবে, তখন ভালভালে জবাই করো। প্রত্যেক ব্যক্তির উচিত, সে যেন নিজ ছুরি ধারাল করে নেয় এবং যবেহযোগ্য পশুকে আরাম দেয়।” (অর্থাৎ জবাই-এর কাজ দ্রুত সম্পন্ন করে।) (মুসলিম ৫১৬৭)
বর্ণনাকারী
আবূ ইয়ালা শাদ্দাদ ইবনে আওস
উৎস
হাদিস সংগ্রহ # ১১৮৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস