হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১১৯
হাদিস #৩৮১১৯
عَنْ عَائِشَةَ قَالَتْ : رَجَعَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم ذَاتَ يَوْمٍ مِنْ جَنَازَةٍ بِالْبَقِيعِ وَأَنَا أَجِدُ صُدَاعًا فِى رَأْسِى وَأَنَا أَقُولُ وَارَأْسَاهُ قَالَ بَلْ أَنَا يَا عَائِشَةَ وَارَأْسَاهُ ثُمَّ قَالَ وَمَا ضَرَّكِ لَوْ مُتِّ قَبْلِى فَغَسَّلْتُكِ وَكَفَّنْتُكِ وَصَلَّيْتُ عَلَيْكِ ثُمَّ دَفَنْتُكِ
‘একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কারো জানাযা পড়ে বাকী’ (গোরস্থান) থেকে আমার নিকট এলেন। তখন আমার মাথায় ছিল যন্ত্রণা। আমি বলছিলাম, ‘হায় আমার মাথা গেল!’ তিনি বললেন, “বরং আমার মাথাও গেল! (হে আয়েশা!) তুমি যদি আমার পূর্বে মারা যাও এবং আমি তোমাকে গোসল দিই, কাফনাই, অতঃপর তোমার উপর জানাযা পড়ে তোমাকে দাফন করি, তাহলে এতে তোমার নোকসান আছে কি?” (নাসাঈর কুবরা ৭০৭৯, ইবনে মাজাহ ১৪৬৫, ইবনে হিব্বান ৬৫৮৬, দারাকুত্বনী ১৯২, বাইহাক্বী ৬৯০৪)
বর্ণনাকারী
আয়েশা (রা)
উৎস
হাদিস সংগ্রহ # ১২৯৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১