হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৪৩
হাদিস #৩৮১৪৩
كنا مع جنازة في باكبيول جارقباد (موقع القبر). ثم جاء رسول الله صلى الله عليه وسلم فجلس بالقرب منا وجلسنا حوله. وكان معه عصا، وأحنى بها رأسه (كما لو كان يفكر).
আমরা এক জানাযার সাথে বাক্বীউল গারক্বাদ (কবর স্থানে) ছিলাম। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদের নিকট এসে বসলেন এবং আমরাও তাঁর আশপাশে বসে গেলাম। তাঁর সাথে একটি ছড়ি ছিল, তিনি মাথা নীচু করে তা দিয়ে (চিন্তাগ্রস্তের মত) মাটিতে আঁক কাটতে লাগলেন। তারপর তিনি বললেন, “তোমাদের প্রত্যেকের জাহান্নামে ও জান্নাতে ঠিকানা লিখে দেওয়া হয়েছে।” সাহাবীরা বললেন, ‘হে আল্লাহর রসূল! তাহলে আমরা কি আমাদের (ভাগ্য) লিপির উপর ভরসা করব না?’ তিনি বললেন, “(না, বরং) তোমরা কর্ম করতে থাক। কেননা, প্রত্যেক ব্যক্তির জন্য সে কাজ সহজ হয়, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।” (বুখারী ১৩৬২, ৪৯৪৮, মুসলিম ৬৯০১-৬৯০৩)
বর্ণনাকারী
আলী ইবনু আবি তালিব (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৩৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১