হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৫৩
হাদিস #৩৮১৫৩
وأخذ منا عهدًا على ألا نعصي، ومن ذلك أن لا نخفي وجوهنا، ونتمنى الدمار والفناء، ولا نمزق ثيابنا على صدورنا، ولا نكشك شعر رؤوسنا. (أبو داود 3133 عن حسن).
উসাইদ ইবনে আবূ উসাইদ তাবেয়ী, এমন এক মহিলা থেকে বর্ণনা করেন, যিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট বায়আতকারিণী মহিলাদের একজন ছিলেন। তিনি বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যে সব সৎকর্ম করতে ও তাতে তাঁর অবাধ্যতা না করতে আমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন, সে সবের মধ্যে এটিও ছিল যে, (শোকাহত হয়ে) আমরা চেহারা খামচাব না, ধ্বংস ও সর্বনাশ কামনা করব না, বুকের কাপড় ছিঁড়ব না এবং মাথার চুল আলুথালু করব না।’ (আবূ দাঊদ ৩১৩৩, হাসানসূত্রে)
বর্ণনাকারী
উসাইদ ইবনে আবু উসাইদ তাবীয়ী (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৫৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
বিষয়:
#Mother