হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৯৪

হাদিস #৩৮১৯৪
النبي صلى الله عليه وسلم عندما زار قبر أمه بكى وأبكى من حوله. (لأنه عندما سئل) قال: "لقد أذن لي أن أستغفر الله لأمي أردت فمنعني، ثم استأذنته في زيارة قبره فأذن له، فزر القبور، فإنها تذكر الموت". (مسلم 2304، أبو داود 3234، النسائي 2033، ابن ماجه 1572)
একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁর আম্মার কবর যিয়ারত করতে গিয়ে তিনি কেঁদে ফেললেন এবং তাঁর আশে-পাশে সকলকে কাঁদিয়ে তুললেন। (কারণ, জিজ্ঞাসা করা হলে) তিনি বললেন, “আমি আল্লাহর নিকট আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলাম। কিন্তু তিনি আমাকে অনুমতি দিলেন না। অতঃপর আমি তাঁর নিকট তাঁর কবর যিয়ারত করতে অনুমতি চাইলে তিনি তাতে অনুমতি দিলেন। সুতরাং তোমরা কবর যিয়ারত কর। কারণ, তা মরণকে স্মরণ করিয়ে দেয়।” (মুসলিম ২৩০৪, আবূ দাউদ ৩২৩৪, নাসাঈ ২০৩৩, ইবনে মাজাহ ১৫৭২)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৯৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Forgiveness #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস