হাদিস সংগ্রহ — হাদিস #৩৮২৫০
হাদিস #৩৮২৫০
الَّذِينَ امَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ\nأي: الذين آمنوا ولم يلوثوا إيمانهم بالشرك، لهم الأمن وهم مهتدون. (الأنعام: 82) فلما نزلت هذه الآية اشتد الأمر على المسلمين، فبدا أنه قال: من منا لا يظلم نفسه؟ فقال الرسول صلى الله عليه وسلم: ليس هو (الظلم الذي تظنه). بل ما هو (الظلم الأكبر) إلا شرك. هل تخاطب ابن لقمان؟
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ\nঅর্থাৎ, যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে যুলুম (শির্ক) দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই সৎপথপ্রাপ্ত। (আন্আমঃ ৮২)\n‘এই আয়াত যখন অবতীর্ণ হল, তখন মুসলিমদের নিকট বিষয়টি কঠিন মনে হল। বলল, ‘আমাদের মধ্যে কে আছে যে নিজের উপর যুলুম (অন্যায় বা পাপ) করে না?’ তা শুনে রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, (তোমরা যে যুলুম মনে করছ) তা নয়। বরং তা (সবচেয়ে বড় যুলুম) কেবলমাত্র শির্ক। তোমরা কি পুত্রকে সম্বোধন করে লুকমানের উক্তি শ্রবণ করনি? (তিনি তাঁর পুত্রকে বলেছিলেন),\n\nيَا بُنَيَّ لاَ تُشْرِكْ باِللهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيْمٌ\n\nঅর্থাৎ, হে বৎস্য! আল্লাহর সাথে শির্ক করো না, নিশ্চয় শির্ক বড় যুলুম। (বুখারী ৬৯৩৭, মুসলিম ৩৪২)
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন মাসুদ (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৪৮৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১২
বিষয়:
#Mother