হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৩৯৭

হাদিস #৩৮৩৯৭
فقال رجل: يا رسول الله! لدي بعض الأقارب، أحافظ عليهم، فينقطعون. أنا أعاملهم بشكل جيد، وهم يعاملونني بشكل سيء. أنا أعاني عندما يعانون، ويعاملونني مثل الأحمق. قال: «إذا كان الأمر كذلك فاحثوا في وجوههم الرماد» أي: هم مذنبون بهذا الفعل، وسيكون لكم من الله ظهير عليهم ما دمتم على ذلك. (مسلم رقم: 6689)
এক ব্যক্তি বলল, ‘হে আল্লাহর রসূল! আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে আত্মীয়তা বজায় রাখি, আর তারা ছিন্ন করে। আমি তাদের সাথে সদ্ব্যবহার করি, আর তারা আমার সাথে দুর্ব্যবহার করে। তারা কষ্ট দিলে আমি সহ্য করি, আর তারা আমার সাথে মূর্খের আচরণ করে।’ তিনি বললেন, “যদি তা-ই হয়, তাহলে তুমি যেন তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছ (অর্থাৎ, এ কাজে তারা গোনাহগার হয়।) এবং তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাহায্যকারী থাকবে; যতক্ষণ পর্যন্ত তুমি এর উপর অনড় থাকবে।” (মুসলিম ৬৬৮৯ নং)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৭৩৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৭
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস