হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৪২১
হাদিস #৩৮৪২১
قال رجل لرسول الله صلى الله عليه وسلم: كيف لي أن أعرف هل عملت خيرا أم شرا؟ قال النبي صلى الله عليه وسلم: (إذا سمعت جارك يقول: قد أسأت فقد أسأت، وإذا سمعت من جارك أنك أسأت فقد أسأت). (أحمد 3808، ابن ماجه 4222-4223، الطبراني 10280، صحيح الجامع رقم 610)
এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বলল, ‘আমি ভালো কাজ করেছি, না মন্দ কাজ করেছি, তা কীভাবে জানতে পারব?’ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “যখন তুমি তোমার প্রতিবেশীর মুখে বলতে শুনবে যে, তুমি ভাল কাজ করেছ, তাহলে তুমি (সত্যই) ভাল কাজ করেছ। আর যখন তুমি তোমার প্রতিবেশীর মুখে বলতে শুনবে যে, তুমি মন্দ কাজ করেছ, তাহলে তুমি (সত্যই) মন্দ কাজ করেছ।” (আহমাদ ৩৮০৮, ইবনে মাজাহ ৪২২২-৪২২৩, ত্বাবারানী ১০২৮০, সহীহুল জামে ৬১০ নং)
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন মাসুদ (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৭৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৭
বিষয়:
#Mother