হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৫৫১

হাদিস #৩৮৫৫১
فقال رسول الله صلى الله عليه وسلم: «إن إخوانكم لما قتلوا بأحد جعل الله أرواحهم في بطون طير خضر، نزلت في أنهار الجنة، وأكلوا من ثمار الجنة، وعلقوا تحت ظل العرش». لجأ إلى ديوالي. فلما وجدوا طعاما وشرابا طيبا ومسكنا قالوا: من يخبر إخواننا بأنا في الجنة نعيش ونعيش. حتى لا يظهروا عدم الجهاد والجبن في الحرب دون رياء.\nفقال الله سبحانه: سأبلغهم ذلك نيابة عنك\n فأنزل {ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتاً بل أحياء عند ربهم هم يرزقون}. " (آل عمران: 169، أحمد 2388، أبو داود 2522، الحكيم 2444)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমাদের ভাইগণ উহুদে নিহত হলে আল্লাহ তাদের আত্মাসমূহকে সবুজ রঙের পাখির পেটে স্থাপন করেছেন। তারা জান্নাতের নদীসমূহে অবতরণ করে, জান্নাতের ফল খায় এবং আরশের ছায়াতলে ঝুলন্ত দীপাবলীতে আশ্রয় নেয়। সুতরাং তারা যখন সুন্দর খাদ্য, পানীয় ও আরাম করার জায়গা পেল, তখন বলল, ‘আমাদের ভাইদেরকে কে খবর দেবে যে, আমরা জান্নাতে জীবিত থেকে জীবিকাপ্রাপ্ত হচ্ছি। যাতে তারা জিহাদে অনাসক্তি প্রকাশ না করে এবং যুদ্ধের সময় ভীরুতা প্রদর্শন না করে।’\nআল্লাহ সুবহানাহ বললেন, ‘তোমাদের পক্ষ থেকে আমি তাদেরকে এ কথা পৌঁছে দেব।’\nসুতরাং তিনি অবতীর্ণ করলেন, “যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত; তারা জীবিকা-প্রাপ্ত হয়ে থাকে।” (আলে ইমরানঃ ১৬৯, আহমাদ ২৩৮৮, আবূ দাঊদ ২৫২২, হাকেম ২৪৪৪ নং)
বর্ণনাকারী
ইবনু আব্বাস (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ২০০৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ২০
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Paradise #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস