হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৫৫৭

হাদিস #৩৮৫৫৭
قال: بايعنا رسول الله صلى الله عليه وسلم على أن نطيعه تمام الطاعة في السراء والضراء، وفي الرخاء والعسر، وإذا قدمنا. له ضد زعيم الدولة
তিনি বলেন, ‘আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে এই মর্মে বাইয়াত করলাম যে, দুঃখে-সুখে, আরামে ও কষ্টে এবং আমাদের উপর (অন্যদেরকে) প্রাধান্য দেওয়ার অবস্থায় আমরা তাঁর পূর্ণ আনুগত্য করব। রাষ্ট্রনেতার বিরুদ্ধে তার নিকট থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াই করব না; যতক্ষণ না তোমরা (তার মধ্যে) প্রকাশ্য কুফরী দেখ, যে ব্যাপারে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দলীল রয়েছে। আর আমরা সর্বদা সত্য কথা বলব এবং আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না।’ (বুখারী ৭২০০, মুসলিম ৪৮৭৪)
বর্ণনাকারী
আবূ অলীদ উবাদাহ ইবনে স্বামেত
উৎস
হাদিস সংগ্রহ # ১৫৯৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৫
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস