আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮১৫
হাদিস #৩৬৮১৫
فقال الأنصاري: يا رسول الله (صلى الله عليه وسلم)، ألا تكلني على كذا وكذا؟ فقال صلى الله عليه وسلم: «سترون الناس بعد وفاتي».
একজন আনসারী বললেন, হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আপনি কি আমাকে অমুকের ন্যায় দায়িত্বে নিয়োজিত করবেন না? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা আমার ওফাতের পর অপরকে অগ্রাধিকার দেওয়া দেখতে পাবে, তখন তোমরা ধৈর্যধারণ করবে অবশেষে আমার সাথে সাক্ষাৎ করবে এবং তোমাদের সাথে সাক্ষাতের স্থান হল হাউয। (বুখারী পর্ব ৬৩ অধ্যায় ৮ হাদীস নং ৩৭৯২; মুসলিম ৩৩/১১, হাঃ ১৮৪৫)
বর্ণনাকারী
উসাইদ ইবনে হুসাইর (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১২১১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৩