আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৬৮
হাদিস #৩৬৭৬৮
وقال إن رسول الله صلى الله عليه وسلم أحرق نخلاً لبني نذير في مكان يقال له البويري وقطع بعضاً منه. فنزلت في هذا: «النخل الذي قطعتموه أو ثبتتم على سوقه فبإذن الله» (سورة الحشر 59/5). (البخاري جزء 64 باب 14 حديث رقم 4031 ؛ مسلم 32/10 ها 1746)
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বুওয়াইরাই নামক জায়গায় বনু নাযীর গোত্রের যে খেজুর গাছ ছিল তার কিছু জ্বালিয়ে দিয়েছিলেন এবং কিছু কেটে ফেলেছিলেন। এ সম্পর্কে অবতীর্ণ হয়ঃ “তোমরা যে খেজুর গাছগুলি কেটে ফেলেছ অথবা যেগুলো কান্ডের উপর ঠিক রেখে দিয়েছ, তা তো আল্লাহ্রই অনুমতিক্রমে” (সূরাহ হাশর ৫৯/৫)। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ১৪ হাদীস নং ৪০৩১; মুসলিম ৩২/১০, হাঃ ১৭৪৬)
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১১৪১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩২