আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৮২
হাদিস #৩৬৭৮২
قال: لما دخل النبي صلى الله عليه وسلم مكة، وكان حول الكعبة ثلاثمائة وستون صنما. وظل النبي صلى الله عليه وسلم يضرب الأصنام بعصاه ويقول: «جاء الحق وزهق الباطل» (سورة بني الإسراء 17/ 81). (البخاري جزء 46 باب 32 حديث رقم 2478؛ مسلم 32/32، هه 1781)
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন (বিজয়ীর বেশে) মক্কায় প্রবেশ করেন, তখন কা‘বা শরীফের চারপাশে তিনশ’ ষাটটি মূর্তি ছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজের হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন আর বলতে থাকেনঃ “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, (আয়াতের শেষ পর্যন্ত)” (সূরাহ বানী ইসরা ১৭/৮১)। (বুখারী পর্ব ৪৬ অধ্যায় ৩২ হাদীস নং ২৪৭৮; মুসলিম ৩২/৩২, হাঃ ১৭৮১)
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন মাসুদ (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১১৬৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩২