আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯৪৪
হাদিস #৩৬৯৪৪
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "ما من ابن آدم إلا يمسه الشيطان عند ولادته". يبكي بسبب مس الشيطان عند ولادته. ولكن مريم وابنها (عيسى) (ع) استثناء.
আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, এমন কোন আদাম সন্তান নেই, যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে কাঁদে। তবে মারইয়াম এবং তাঁর ছেলে (ঈসা) (‘আ.) এর ব্যতিক্রম। অতঃপর আবূ হুরাইরাহ্ বলেন, [“হে আল্লাহ্! নিশ্চয় আমি আপনার নিকট তাঁর এবং তাঁর বংশধরদের জন্য বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।] (বুখারী পর্ব ৬০ অধ্যায় ৪৪ হাদীস নং ৩৪৩১; মুসলিম ৪৩/৪০ হাঃ ২৩৬৬)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৫২৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩
বিষয়:
#Mother