আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯৪৫

হাদিস #৩৬৯৪৫
قال: أرسل ملك الموت إلى موسى (ع). فلما جاء إليه لطمه موسى (عليه السلام). (ففقأت عيناه) ثم التفت ملكول موت إلى ربه وقال: لقد بعثت إلى عبد يريد أن يموت. لا، فرد الله عينيه، وأمر، ارجع فأخبره، يضع يده على ظهر ثور، فيجعل له بكل فرو غطته يده حياة سنة. فسمع موسى (ع) ذلك فقال: يا رب! ماذا سيحدث بعد ذلك؟ قال الله: ثم الموت. فقال موسى (ع) : فليكن الآن . ثم رمى حجرا ودعا الله تعالى أن يصل به إلى بيت المقدس. ربيع
তিনি বলেন, মালাকুল মাওতকে মূসা (‘আ.)-এর নিকট পাঠানো হল। তিনি তাঁর নিকট আসলে, মূসা (‘আ.) তাঁকে চপেটাঘাত করলেন। (যার ফলে তাঁর চোখ বেরিয়ে গেল।) তখন মালাকুল মাওত তাঁর প্রতিপালকের নিকট ফিরে গিয়ে বললেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ্ তাঁর চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন, আবার গিয়ে তাঁকে বল, তিনি একটি ষাঁড়ের পিঠে তাঁর হাত রাখবেন, তখন তাঁর হাত যতটুকু আবৃত করবে, তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাঁকে এক বছর করে আয়ু দান করা হবে। মূসা (‘আ.) এ শুনে বললেন, হে আমার রব! অতঃপর কী হবে? আল্লাহ্ বললেনঃ অতঃপর মৃত্যু। মূসা (‘আ.) বললেন, তা হলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মাক্বদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাঁকে পৌঁছে দেয়ার জন্য আল্লাহ্ তা‘আলার কাছে নিবেদন করলেন। রাবী বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার নিকটে তাঁর ক্ববর তোমাদের দেখিয়ে দিতাম। (বুখারী পর্ব ২৩ অধ্যায় ৬৮ হাদীস নং ১৩৩৯; মুসলিম ৪৩/৪২ হাঃ ২৩৭২)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৫৩৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস