আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯৪৬
হাদিস #৩৬৯৪৬
وقال إن شخصين أساءوا إلى بعضهما البعض. وكان أحدهما مسلماً والآخر يهودياً. فقال الرجل المسلم: والذي فضل على محمد صلى الله عليه وسلم في العالمين كافة. فقال اليهودي: والذي أعطى موسى (عليه السلام) خير العالمين. وفي هذا الوقت رفع الرجل المسلم يده وصفع وجه اليهودي. وفي هذا ذهب اليهودي إلى النبي صلى الله عليه وسلم، وحائل المسلم بينه وبينه. (سوف أرى) موسى (ع) آخذ جانب واحد من العرش. ولا أدري هل أغمي عليه وأفاق قبلي أم كان ممن عافاه الله من الإغماء. (البخاري جزء 44 باب 1 حديث رقم 2411 ومسلم باب 43 ها 2373)
তিনি বলেন, দু’ ব্যক্তি একে অপরকে গালি দিয়েছিল। তাদের একজন ছিল মুসলিম, অন্যজন ইয়াহূদী। মুসলিম লোকটি বলল, তাঁর কসম, যিনি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সমস্ত জগতের মধ্যে ফাযীলাত প্রদান করেছেন। আর ইয়াহূদী লোকটি বলল, সে সত্তার কসম, যিনি মূসা (‘আ.)-কে সমস্ত জগতের মধ্যে ফাযীলাত দান করেছেন। এ সময় মুসলিম ব্যক্তি নিজের হাত উঠিয়ে ইয়াহূদীর মুখে চড় মারল। এতে ইয়াহূদী ব্যক্তিটি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে গিয়ে তার এবং মুসলিম ব্যক্তিটির মধ্যে যা ঘটেছিল, তা তাঁকে অবহিত করল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা আমাকে মূসা (‘আ.)-এর উপর শ্রেষ্ঠত্ব দিও না। কারণ কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুঁশ হয়ে পড়বে, তাদের সাথে আমিও বেহুঁশ হয়ে পড়ব। তারপর সকলের আগে আমার হুঁশ আসবে, তখন (দেখতে পাব) মূসা (‘আ) আরশের একপাশ ধরে রয়েছেন। আমি জানি না, তিনি বেহুঁশ হয়ে আমার আগে হুঁশে এসেছেন অথবা আল্লাহ তা‘আলা যাঁদেরকে বেহুঁশ হওয়া হতে রেহাই দিয়েছেন, তিনি তাঁদের মধ্যে ছিলেন। (বুখারী পর্ব ৪৪ অধ্যায় ১ হাদীস নং ২৪১১; মুসলিম ৪৩ অধ্যায়, হাঃ ২৩৭৩)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৫৩৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩