আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯৭৩

হাদিস #৩৬৯৭৩
قال: أرسل علي (رضي الله عنه) ابنة أبي جهل يخطبها. فلما سمعت فاطمة (ع) هذا الخبر أتت إلى رسول الله (صلى الله عليه وآله) فقالت: إن أهل قبيلتك يظنون أنك تحترم بناتك. لا تغضب. علي مستعد للزواج من ابنة أبي جهل. واستعد رسول الله صلى الله عليه وسلم لإلقاء الخطبة. (قال المسور) فلما قرأ الحمد وسناء سمعته يقول: أنا أبو العاص بن زوجت ابنتي للربيع. ما قاله لي كان صحيحا. وفاطمة قطعتي؛ أنا لا أحب أن يعاني أبدًا. والله إن ابنة رسول الله وبنت عدو الله في نفس الشخص، ألا يستطيع علي أن يتراجع عن خطبته. (البخاري جزء 62 باب 16 حديث رقم 3729 ؛ مسلم 44/15 ح: 2449)
তিনি বলেন, আবূ জেহেলের কন্যাকে ‘আলী (রাঃ) বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। ফাতিমাহ (রাঃ) এ খবর শুনতে পেয়ে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে এসে বললেন, আপনার গোত্রের লোকজন মনে করে যে, আপনি আপনার মেয়েদের সম্মানে রাগান্বিত হন না। ‘আলী তো আবূ জেহেলের কন্যাকে বিবাহ করতে প্রস্তুত। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুত্বা দিতে প্রস্তুত হলেন। (মিস্ওয়ার বলেন) তিনি যখন হামদ ও সানা পাঠ করেন, তখন আমি তাঁকে বলতে শুনেছি যে, আমি আবূল ‘আস ইব্‌নু রাবির নিকট আমার মেয়েকে শাদী দিয়েছিলোম। সে আমার সঙ্গে যা বলেছে সত্যই বলেছে। আর ফাতিমাহ আমার টুক্রা; তাঁর কোন কষ্ট হোক তা আমি কখনও পছন্দ করি না। আল্লাহ্‌র কসম, আল্লাহ্‌র রাসূলের মেয়ে এবং আল্লাহ্‌র দুশমনের মেয়ে একই লোকের নিকট একত্রিত হতে পারে না। ‘আলী (রাঃ) তাঁর বিবাহের প্রস্তাব উঠিয়ে নিলেন। (বুখারী পর্ব ৬২ অধ্যায় ১৬ হাদীস নং ৩৭২৯; মুসলিম ৪৪/১৫ হাঃ ২৪৪৯)
বর্ণনাকারী
মিসওয়ার বিন মাখরামা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৫৯৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৪
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Marriage #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস