হাদিস সংগ্রহ — হাদিস #৩৭৯৬৯

হাদিস #৩৭৯৬৯
قال: «كان رسول الله صلى الله عليه وسلم إذا أعطاني شيئاً قلت: أعطه من هو أفقر مني» قال: «خذه، فإذا جاءك هذا المال وأنت غير جشع وسألته». إذا لم يكن الأمر كذلك، فاقبله وقم بمطابقته مع الممتلكات الخاصة بك. ثم تناوله إن شئت، أو تبرع به. ثم لا تترك عقلك لذلك.\nفقال سالم بن عبد الله بن عمر: ولهذا لم يكن (أبي) عبد الله يعطي أحداً شيئاً.
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে যখন কিছু দান করতেন, তখন আমি বলতাম, ‘আমার চেয়ে যে বেশি অভাবী তাকে দিন।’ (একদা) তিনি বললেন, “তুমি তা নিয়ে নাও। যখন তোমার কাছে এই মাল আসে, আর তোমার মনে লোভ না থাকে এবং তুমি তা ভিক্ষাও না করে থাক, তাহলে তা গ্রহণ কর এবং তা নিজের মালের সাথে মিলিয়ে নাও। অতঃপর তোমার ইচ্ছা হলে তা খাও, নতুবা দান করে দাও। এ ছাড়া তোমার মনকে তাতে ফেলে রেখো না।”\nসালেম বিন আব্দুল্লাহ বিন উমার বলেন, ‘এ কারণেই (আমার আব্বা) আব্দুল্লাহ কারো কাছে কিছু চাইতেন না এবং তাঁকে কেউ কিছু দিতে চাইলে তা প্রত্যাখ্যান করতেন না। (বরং গ্রহণ করে নিতেন।)’ (বুখারী ১৪৭৩, ৭১৬৩-৭১৬৪, মুসলিম ২৪৫২-২৪৫৩)
বর্ণনাকারী
সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) তাঁর পিতা আব্দুল্লাহ ইবনে উমার থেকে এবং তিনি উমার
উৎস
হাদিস সংগ্রহ # ১০২৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৭
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস