হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১১৩

হাদিস #৩৮১১৩
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "من قرأ هذا الدعاء في الكرب: إنا لله وإنا إليه راجعون، الله هماجوراني في مسيباتي أخلوفي خير منهم". \nأجره الله في مصيبته وأبدله مكانها خيرا\. قالت أم سلمة رضي الله عنها: لما مات أبو سلمة قلت كما أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقول. فأعطاني الله خيرا من ذلك ثواب رسول الله صلى الله عليه وسلم. (مسلم 2165-2166)
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি, “যে বান্দা বিপদগ্রস্ত অবস্থায় এই দু‘আ বলবে, \n‘ইন্না লিল্লা-হি অইন্না ইলাইহি রা-জিঊন, আল্লা-হুম্মা’জুরনী ফী মুসীবাতী অখ্‌লুফলী খাইরাম মিনহা।’ \n(যার অর্থ, আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ! তুমি আমাকে আমার এই বিপদে প্রতিদান দাও এবং তার জায়গায় উত্তম বিনিময় প্রদান কর।)\nআল্লাহ তাকে তার বিপদে প্রতিদান ও তার জায়গায় উত্তম বিনিময় দান করবেন।”\nউম্মে সালামাহ (রাঃ) বলেন, ‘যখন আবূ সালামাহ মারা গেলেন, তখন আমি সেইরূপ বললাম, যেরূপ বলার আদেশ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম বিনিময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে (স্বামীরূপে) প্রদান করলেন।’ (মুসলিম ২১৬৫-২১৬৬)
বর্ণনাকারী
উক্ত উম্মে সালামাহ
উৎস
হাদিস সংগ্রহ # ১২৮৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস