হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১১৬
হাদিস #৩৮১১৬
قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات ولد العبد، قال الله للملائكة: أقبضتم ولد عبدي؟ فيقولون: نعم. فيقول الله: آخذت ثمرة قلبه؟ قالوا: نعم. فقال: ماذا قال عبدي؟ قالوا: مدحك وقرأ: "إنا للّه عينا إلهي رع زيون". قال الله: ابنوا لعبدي بيتا في الجنة واحفظوا له اسمه بيت الحمد.'' (أحمد 19725، الترمذي 1021، البيهقي 7397، ابن حبان 2948).
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় আল্লাহ ফিরিশতাদেরকে বলেন, ‘তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ?’ তাঁরা বলেন, ‘হ্যাঁ।’ অতঃপর আল্লাহ বলেন, ‘তোমরা তার অন্তরের ফল কেড়ে নিয়েছ?’ তাঁরা বলেন, ‘হ্যাঁ।’ তারপর তিনি বলেন, ‘আমার বান্দা কী বলেছে?’ তাঁরা উত্তরে বলেন, ‘সে তোমার প্রশংসা করেছে এবং “ইন্না লিল্লা-হি অইন্না ইলাইহি রা-জিঊন” পড়েছে।’ আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নাম রাখ---প্রসংশা-গৃহ।’ (আহমাদ ১৯৭২৫, তিরমিযী ১০২১, বাইহাক্বী ৭৩৯৭, ইবনে হিব্বান ২৯৪৮)
বর্ণনাকারী
আবু মূসা আশআরী (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১২৯০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১