হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১২৬
হাদিস #৩৮১২৬
«كان رسول الله صلى الله عليه وسلم في جنازة. ولما عرضت عليه رحلة رفض ركوبها. ثم في طريق العودة، عندما عرضت عليه رحلة، ركبها. فلما سئل عن ذلك قال: إن الملائكة كانوا يمشون، فما أردت أن يمشوا وأنا أركب، فلما رجعوا ركبت. (أبو داود 3179، الحكيم 1/355، البيهقي 4/23)
‘একদা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) জানাযার সাথে যাচ্ছিলেন। তাঁর নিকট এক সওয়ারী পেশ করা হলে তিনি তাতে চড়তে রাজী হলেন না। অতঃপর ফেরার পথে সওয়ারী পেশ করা হলে তিনি তাতে সওয়ার হলেন। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, “ফিরিশতাবর্গ পায়ে হেঁটে যাচ্ছিলেন। তাই তাঁরা পায়ে হেঁটে যাবেন আর আমি সওয়ার হয়ে যাব তা চাইলাম না। অতঃপর তাঁরা ফিরে গেলে সওয়ার হলাম।” (আবু দাঊদ ৩১৭৯, হাকেম ১/৩৫৫, বাইহাকী ৪/২৩)
বর্ণনাকারী
ষওবান
উৎস
হাদিস সংগ্রহ # ১৩১৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১