হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৪১
হাদিস #৩৮১৪১
وفي مصعب بن عمير (رضي الله عنه) ؛ استشهد في غزوة أحد ولم يترك وراءه سوى عباءة صوفية ملونة. فلما غطينا به رأسه خرجت رجلاه. ولما غطى قدميه خرج رأسه. فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن "نغطي به رأسه ونفرش على قدميه عشباً إغير". ومنا من نضجت ثماره. وهم يجمعونها. (البخاري 1276، مسلم 2220)
‘আমরা আল্লাহর চেহারা (সন্তুষ্টি) লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সঙ্গে (মদীনা) হিজরত করলাম। যার সওয়াব আল্লাহর নিকট আমাদের প্রাপ্য। এরপর আমাদের কেউ এ সওয়াব দুনিয়াতে ভোগ করার পূর্বেই বিদায় নিলেন। এর মধ্যে মুসআব ইবনে উমাইর (রাঃ); তিনি উহুদ যুদ্ধে শহীদ হলেন এবং শুধুমাত্র একখানা পশমের রঙিন চাদর রেখে গেলেন। আমরা (কাফনের জন্য) তা দিয়ে তাঁর মাথা ঢাকলে তাঁর পা বেরিয়ে গেল। আর পা ঢাকলে তাঁর মাথা বেরিয়ে গেল। তাই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে নির্দেশ দিলেন যে, “তা দিয়ে ওর মাথাটা ঢেকে দাও এবং পায়ের উপর ‘ইযখির’ ঘাস বিছিয়ে দাও।” আর আমাদের মধ্যে এমনও লোক রয়েছেন, যাঁদের ফল পেকে গেছে। আর তাঁরা তা সংগ্রহ করছেন।’ (বুখারী ১২৭৬, মুসলিম ২২২০)
বর্ণনাকারী
খাব্বাব ইবনে আরাত্ত্
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৩৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
বিষয়:
#Mother