হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৭৫
হাদিস #৩৮১৭৫
وعَنْ أُسَامَةَ بنِ زيدِ قَالَ: أرْسَلَتْ بنْتُ النَّبيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم إنَّ ابْني قَد احْتُضِرَ فَاشْهَدنَا فَأَرْسَلَ يُقْرئُ السَّلامَ ويقُولُإنَّ للهِ مَا أخَذَ وَلَهُ مَا أعطَى وَكُلُّ شَيءٍ عِندَهُ بِأجَلٍ مُسَمًّى فَلتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর কন্যা তাঁর নিকট সংবাদ পাঠালেন যে, ‘আমার ছেলের মর মর অবস্থা, তাই আপনি আমাদের এখানে আসুন।’ তিনি সালাম দিয়ে সংবাদ পাঠালেন যে, “আল্লাহ তাআলা যা নিয়েছেন, তা তাঁরই এবং যা দিয়েছেন তাও তাঁরই। আর তাঁর কাছে প্রতিটি জিনিসের এক নির্দিষ্ট সময় আছে। অতএব সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা রাখে। (আহমাদ ৫/ ২০৪, ২০৬, ২০৭, বুখারী ১২৮৪, ৭৩৭৭, মুসলিম ২১৭৪)
বর্ণনাকারী
উসামাহ ইবনে যাইদ
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৭১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১