হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৭৭

হাদিস #৩৮১৭৭
فقال (عليه السلام): قد قضى. فقال عمر بن الخطاب (رضي الله عنه): ما قدر؟ قال: "من مدحها كتبت الجنة، ومن ذكرها كتبت النار، وأنتم شهداء الله في الأرض". (البخاري 1367، 2642، مسلم 2243)
কিছু লোক একটা জানাযা নিয়ে পার হয়ে গেল। লোকেরা তার প্রশংসা করতে লাগল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “অবধারিত হয়ে গেল।” অতঃপর দ্বিতীয় আর একটি জানাযা নিয়ে পার হলে লোকেরা তার দুর্নাম করতে লাগল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “অবধারিত হয়ে গেল।” উমার বিন খাত্ত্বাব (রাঃ) বললেন, ‘কী অবধারিত হয়ে গেল?’ তিনি বললেন, “তোমরা যে এর প্রশংসা করলে তার জন্য জান্নাত, আর ওর দুর্নাম করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী।” (বুখারী ১৩৬৭, ২৬৪২, মুসলিম ২২৪৩)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৭৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Paradise #Hellfire #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস