হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৭৮
হাদিস #৩৮১৭৮
(6656، مسلم 6865) \nقال عن الوفاء بيمين الله:\n\nوَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا\n\nأي أن كل واحد منكم سيدخل فيها؛ هذا هو القرار الحتمي لربك. (سورة مريم 71) إن دخول كل مؤمن النار يعني عبور النبض الموضوع فوق النار. الله يجيرنا من النار . (آمين)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে কোন মুসলমানের তিনটি (নাবালক) সন্তান মারা যাবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু (আল্লাহ) তাঁর কসম পূরা করার জন্য (তাদেরকে জাহান্নামের উপর পার করাবেন)।” (বুখারী ১২৫১, ৬৬৫৬, মুসলিম ৬৮৬৫) \nআল্লাহর কসম পুরা করার ব্যাপারে তিনি বলেছেন,\n\nوَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا\n\nঅর্থাৎ, তোমাদের প্রত্যেকেই তাতে প্রবেশ করবে; এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। (সূরা মারয়্যাম ৭১)\nআর মু’মিনদের প্রত্যেকের জাহান্নামে প্রবেশ করার অর্থ জাহান্নামের উপর স্থাপিত পুলসিরাত পার হওয়া। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। (আমীন)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৭৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১