হাদিস সংগ্রহ — হাদিস #৩৮২৬৪
হাদিস #৩৮২৬৪
أتيت رسول الله صلى الله عليه وسلم وفي عنقي صليب من ذهب. فلما رأى ذلك قال: يا عدي، أخرج هذا الصنم من جسدك. سمعته يقرأ هذه الآية من سورة التوبة: "إنهم لله" (قال عدي نعم، قال: "هذه عبادتهم") (الترمذي 3095).
একদা আমি আল্লাহর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট এলাম, তখন আমার গলায় স্বর্ণের ক্রুশ ছিল। তা দেখে তিনি বললেন, “হে আদী! তোমার দেহ থেকে এই প্রতিমা খুলে ফেলো।” আমি শুনলাম তিনি সূরা তওবার এই আয়াত পাঠ করলেন, যার অর্থ, “তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পন্ডিত-পুরোহিতদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। (তাওবাহঃ ৩১) (আমি বললাম, আল্লাহ তো ইবাদতের কথা বলেছেন। কিন্তু ওরা তো পাদরীদের ইবাদত করত না।) তিনি বললেন, “ওরা তাদের ইবাদত করত না। কিন্তু তারা যা হালাল বলত, ওরা তাই হালাল এবং যা হারাম বলত, তাই হারাম বলে মেনে নিত।”(আদী বললেন, জী হ্যাঁ। তিনি বললেন, “এটাই হল তাদের ইবাদত করা।”) (তিরমিযী ৩০৯৫)
বর্ণনাকারী
আদী বিন হাতিম (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৪৯৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৩