হাদিস সংগ্রহ — হাদিস #৩৮২৮৬

হাদিস #৩৮২৮৬
قال: خط لنا الرسول صلى الله عليه وسلم بيده. ثم قال: "هذا صراط الله المستقيم". ثم خط خطوطا عن يمين ذلك الخط وعن يساره، وقال: هذه طرق مختلفة، واحد على آخر هذه الطرق، إن الشيطان هو الذي يدعو الناس إلى ذلك الطريق. ثم تلا قول الله تعالى: "وإن هذا صراطي المستقيم فاتبعوه ولا تتبعوا السبل، فإن فعلتم يفرق بكم عن سبيله كذلك أمركم الله بالحذر" (الأنعام 153).
তিনি বলেন, রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জন্য স্বহস্তে একটি রেখা টানলেন। অতঃপর তিনি বললেন, “এটি আল্লাহর সরল পথ।” অতঃপর ঐ রেখার ডাইনে ও বামে কতকগুলি রেখা টেনে বললেন, “এগুলি বিভিন্ন পথ। এই পথগুলির প্রত্যেটির উপর একটি করে শয়তান আছে; যে ঐ পথের প্রতি মানুষকে আহ্বান করে।”অতঃপর তিনি আল্লাহ তাআলার এই বাণী পাঠ করলেন,\nঅর্থাৎ, এবং নিশ্চয় এটি আমার সরল পথ। সুতরাং তোমরা এরই অনুসরণ কর এবং বিভিন্ন পথের অনুসরণ করো না। করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করবে। এ ভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন তোমরা সাবধান হও।(সূরা আনআম ১৫৩)।\n(আহমাদ ৪১৪২, নাসাঈ কুবরা ১১১৭৪, হাকেম ৩২৪১, মিশকাত ১/৫৯)
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন মাসুদ (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৫৩২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৩
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস