হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৩৬৪
হাদিস #৩৮৩৬৪
قال رسول الله صلى الله عليه وسلم: «من شرب الخمر لم تقبل له صلاة أربعين يوما، فإن تاب بعد ذلك تاب الله عليه، وإلا فإن عاد للشرب فتقبل منه أربعين يوما». لن تقبل الصلاة . فإن تاب بعد ذلك فإن الله يتوب عليه. وإلا فإن شربه للمرة الثالثة لم تقبل له صلاة أربعين يوما. فإذا تاب بعد ذلك فإن الله يتوب عليه. وإلا فإن قيل: يا أبا عبد الرحمن! ما هو "نهر خبال"؟ قال: نهر يجري في صديد أهل النار. (الترمذي 1862، الحكيم 4/146، النسائي، صحيح الجامع 6312-6313)
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি মদ পান করবে, সে ব্যক্তির ৪০ দিনের নামায কবুল হবে না। কিন্তু এরপর যদি সে তওবা করে, তবে আল্লাহ তার তওবা গ্রহণ করে নেবেন। অন্যথা যদি সে পুনরায় পান করে, তাহলে অনুরূপ তার ৪০ দিনের নামায কবুল হবে না। যদি এর পরেও সে তওবা করে, তবে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। অন্যথা যদি সে তৃতীয়বার পান করে, তাহলে অনুরূপ তার ৪০ দিনের নামায কবুল হবে না। কিন্তু এর পরেও যদি সে তওবা করে, তবে আল্লাহ তার তওবা গ্রহণ করে নেবেন। অন্যথা যদি সে চতুর্থবার তা পান করে, তাহলে অনুরূপ তার ৪০ দিনের নামায কবুল হবে না। কিন্তু এরপরে সে যদি তওবা করে, তবে আল্লাহ তার তওবা কবুল করেন না, তিনি তার প্রতি ক্রোধান্বিত হন এবং (পরকালে) তাকে ‘খাবাল নদী’ থেকে পানীয় পান করাবেন।”\n ইবনে উমার (রাঃ) কে জিজ্ঞাসা করা হল, ‘হে আবূ আব্দুর রহমান! ‘খাবাল-নদী’ কী?’ উত্তরে তিনি বললেন, ‘তা হল জাহান্নামবাসীদের পুঁজ দ্বারা প্রবাহিত (জাহান্নামের) এক নদী।’ (তিরমিযী ১৮৬২, হাকেম ৪/১৪৬, নাসাঈ, সহীহুল জামে’৬৩১২-৬৩১৩)
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৬৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৬