হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৫৭৩
হাদিস #৩৮৫৭৩
قال: كان ابن مسعود رضي الله عنه ينصحنا في كل خميس. فقال له رجل: يا أبا عبد الرحمن! أتمنى أن تعظنا كل يوم (سيكون أفضل). قال: اذكر امنعني من هذا. صحيح أنني أكره أن أزعجك. وأنا أراقبكم في الوعظ كما شاهدنا رسول الله صلى الله عليه وسلم مخافة أن نؤذينا.
তিনি বলেন, ইবনে মাসঊদ (রাঃ) প্রত্যেক বৃহস্পতিবারে আমাদেরকে নসীহত শুনাতেন। একটি লোক তাঁকে নিবেদন করল, ‘হে আবূ আব্দুর রহমান! আমার বাসনা এই যে, আপনি আমাদেরকে যদি প্রত্যেক দিন নসীহত শুনাতেন (তো ভাল হত)।’তিনি বললেন, ‘স্মরণে রাখবে, আমাকে এতে বাধা দিচ্ছে এই যে, আমি তোমাদেরকে বিরক্ত করতে অপছন্দ করি। আমি নসীহতের ব্যাপারে তোমাদের প্রতি ঠিক ঐভাবে লক্ষ্য রাখছি, যেভাবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদের বিরক্ত হবার আশংকায় উক্ত বিষয়ে আমাদের প্রতি লক্ষ্য রাখতেন।’(অর্থাৎ মাঝে-মধ্যে বিশেষ প্রয়োজন মাফিক নসীহত শুনাতেন।) (বুখারী ৭০, ৬৪১১, মুসলিম ৭৩০৫-৭৩০৭)
বর্ণনাকারী
আবূ ওয়ায়েল শাক্বীক্ব ইবনে সালামা
উৎস
হাদিস সংগ্রহ # ১৬১৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৫
বিষয়:
#Mother