হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৫৭৬

হাদিস #৩৮৫৭৬
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «يؤتى بالرجل يوم القيامة، ثم يلقى في النار، فيخرج نبضه، فيدور مثل الحمار». العجلة تدور حولها. فيجتمع إليه أهل النار فيقولون له: يا فلان! لماذا لديك هذا الشرط؟ ألا تأمرون بالمعروف وتنهون عن المنكر؟ فيقول: بالتأكيد. أوصيك بالأعمال الصالحة. ولكن أنا نفسي لن أفعل وأمنع الأفعال الشريرة؛ لكنني سأفعل ذلك بنفسي!" (البخاري 3267، مسلم 7674)
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি, “কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে তার নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে এমনভাবে ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির চারিপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামীরা তার কাছে একত্রিত হয়ে তাকে বলবে, ‘ওহে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি না (আমাদেরকে) সৎ কাজের আদেশ, আর অসৎ কাজে বাধা দান করতে?’ সে বলবে, ‘অবশ্যই। আমি (তোমাদেরকে) সৎকাজের আদেশ দিতাম; কিন্তু আমি তা নিজে করতাম না এবং অসৎ কাজে বাধা দান করতাম; অথচ আমি নিজেই তা করতাম!” (বুখারী ৩২৬৭, মুসলিম ৭৬৭৪)
বর্ণনাকারী
আবূ যায়দ উসামাহ ইবনে যায়দ ইবনে হারেষাহ (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৬১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৫
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Hellfire #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস