হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৫৭৮

হাদিস #৩৮৫৭৮
قال النبي صلى الله عليه وسلم: «من سن سنة حسنة فله أجر ما دامت كذلك في حياته وبعد مماته حتى تترك، ومن عمل سيئة». وعلى من فعل العادة إثم محقق حتى يتخلى عن تلك العادة (أو الفعل). ومن مات وهو في خدمة جنود الدفاع إلى أن يبعث يوم القيامة فإن جنوده يستمر أجره. (الطبراني الكبير 17645، صحيح الترغيب 62)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি কোন ভালো রীতি প্রবর্তন করে তার জন্য নির্দিষ্ট সওয়াব রয়েছে, যতদিন সেই রীতির উপর আমল হতে থাকবে; তার জীবনকালে এবং তার মৃত্যুর পরেও; যতক্ষণ না তা বর্জিত হয়েছে। আর যে ব্যক্তি কোন মন্দ রীতির প্রচলন করে তার জন্য রয়েছে তার নির্দিষ্ট পাপ, যতক্ষণ না সে রীতি (বা কর্ম) বর্জন করা হয়েছে। আবার যে ব্যক্তি প্রতিরক্ষা-বাহিনীর কার্যে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে সে ব্যক্তি কিয়ামত দিবসে পুনরুত্থিত হওয়া পর্যন্ত তার ঐ প্রতিরক্ষা-বাহিনীর কাজের সওয়াব জারী থাকে। (ত্বাবারানীর কাবীর ১৭৬৪৫, সহীহ তারগীব ৬২)
বর্ণনাকারী
ওয়াষিলাহ বিন আসকা
উৎস
হাদিস সংগ্রহ # ১৬২৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৫
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন
বিষয়: #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস