হাদিস সংগ্রহ — হাদিস #৩৮৫৭৭
হাদিস #৩৮৫৭৭
قال النبي صلى الله عليه وسلم: "مررت ليلة المعراج بقوم يقطعون شفاههم بمقاريض من نار، فقلت: يا جبريل، من هم؟" قال: هم حديث أمتك؛ الذين نسوا أنفسهم وأمروا الناس بالمعروف وهم يدرسون الكتاب أفلا يعقلون». (أحمد 12211، 12856 الخ، ابن حبان 53، أوسط الطبراني 2832، بيكبير شعب الإيمان 1773، أبو يعلى 3992، صحيح الترغيب 125)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “আমি মি’রাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা আগুনের কাঁচি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল। আমি জিজ্ঞাসা করলাম, ‘হে জিবরীল! ওরা কারা?’ তিনি বললেন, ‘ওরা আপনার উম্মতের বক্তাদল; যারা নিজেদের বিস্মৃত হয়ে মানুষকে সৎকাজের নির্দেশ দিত, অথচ ওরা কিতাব (গ্রন্থ) অধ্যয়ন করত, তবে কি ওরা বুঝত না।” (আহমাদ ১২২১১, ১২৮৫৬ প্রভৃতি, ইবনে হিব্বান ৫৩, ত্বাবারানীর আওসাত্ব ২৮৩২, বাইহাক্বীর শুআবুল ঈমান ১৭৭৩, আবূ য়্যা’লা ৩৯৯২, সহীহ তারগীব ১২৫)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৬২০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৫