মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭৩৭
হাদিস #৩৯৭৩৭
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِىْ وَقَّاصٍ أَنَّ سَعْدِ بْنِ أَبِىْ وَقَّاصٍ قَالَ فِي مَرَضِهِ الَّذِىْ هَلَكَ فِيهِ: أَلْحِدُوا لِىْ لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللّهِ ﷺ. رَوَاهُ مُسْلِمٌ
তিনি বলেন, তার পিতা সা’দ ইবনু আবী ওয়াক্বক্বাস (রাঃ) মৃত্যুশয্যায় রোগাক্রান্ত অবস্থায় বলেন, আমাকে দাফন করার জন্য লাহ্দ (বগলী) ক্ববর তৈরী করবে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দাফন করার জন্য যেভাবে ক্ববর খোঁড়া হয়েছিল, সেভাবে আমার উপরেও কাঁচা ইট দাঁড় করিয়ে দেবে। (মুসলিম) [১]
বর্ণনাকারী
আমির ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা.)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৬৯৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫