মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭৫১
হাদিস #৩৯৭৫১
قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول. يقول إذا مات الإنسان وبكى مشيعوه يقولون: يا جبلي فلان. يا سردار! الخ. ثم مات الله تعالى فأرسل إلى الشخص ملكان فضربا صدره بأيديهما وقالا: هل تكون هكذا؟ (الترمذي، وقال: هذا حديث ضعيف وحسن) [١] .
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি। তিনি বলেন, যখন কোন ব্যক্তি মারা যায় এবং তার আপন ক্রন্দনকারীরা এ কথা বলে কাঁদে, হে আমার পাহাড়তুল্য অমুক। হে সরদার! ইত্যাদি ইত্যাদি, তখন আল্লাহ তা’আলা ঐ মৃত ব্যক্তির নিকট দু’জন মালাক (ফেরেশ্তা) প্রেরণ করেন, যারা তার বুকে হাত দিয়ে ধাক্কা মারে আর জিজ্ঞেস করে, তুমি কি এমনই ছিলে? (তিরমিযী; এবং তিনি বলেন, এ হাদিসটি গরীব ও হাসান) [১]
বর্ণনাকারী
আবু মূসা আশআরী (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৭৪৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫