মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৮৩৫
হাদিস #৩৯৮৩৫
وقال إن الصائم يغسل الماء من فمه، وما بقي في فمه من لعاب أو بقايا ماء لا يضر الصائم. ولا ينبغي لأي شخص أن يمضغ العلكة. وإذا ابتلع عصيره بسبب المضغ، فأنا في حقه لم أقل أنه أفطر، بل نهى عنه. (البخاري - ترزمت الباب)[1]
তিনি বলেন, সায়িম (রোযাদার) ব্যক্তি কুলি করে মুখ থেকে পানি ফেলে দেয় আর তার মুখের থুথু বা পানির অবশিষ্টাংশ যা থেকে যায় তাতে সওমের কোন ক্ষতি হবে না। আর কোন ব্যক্তি যেন চুইংগাম না চিবায়। যদি চিবানোর কারণে তার রস গিলে ফেলে, তাহলে তার ক্ষেত্রে আমি বলিনি যে, সে সওম ভঙ্গ করল, বরং তা থেকে নিষেধ করা হয়েছে। (বুখারী- তরজমাতুল বাব)[১]
বর্ণনাকারী
আত্তাহ (রা)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২০১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৭