মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৩৯
হাদিস #৩৯৯৩৯
ويقول عند الصلاة والنوم: سبحان الله ثلاثاً وثلاثين مرة، والحمد لله ثلاثاً وثلاثين، والله أكبر أربعاً وثلاثين. (مسلم)[1]
তিনি বলেন, একদিন ফাতিমা (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একজন খাদিম চাইতে আসলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমি কি তোমাকে এমন পথ দেখাবো না, যা তোমার জন্য খাদিমের চেয়ে অনেক উত্তম হবে? তা হলো প্রত্যেক সলাতের সময় ও ঘুমানোর সময় পড়বে তেত্রিশবার ‘সুবহা-নাল্ল-হ’, তেত্রিশবার ‘আলহামদুলিল্লা-হ’ ও চৌত্রিশবার ‘আল্ল-হু আকবার’ । (মুসলিম)[১]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৩৮৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০