মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৪৭
হাদিস #৩৯৯৪৭
قال: قال رسول الله صلى الله عليه وسلم: من استيقظ فقال بهذا الدعاء: (اللهم ما أصبحت من نعمتين، أو بهاديم من خلقك، فامنك وحدك لا شريك لك، فلك حمدو ولاكاش دعاء، نال شكر تلك الليلة) (أبو داود)[1]
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ভোরে (ঘুম থেকে) উঠে এ দু‘আ পড়বে, ‘‘আল্ল-হুম্মা মা- আস্বাহা বী মিন্ নি‘মাতিন, আও বিআহাদিম মিন খলকিকা, ফামিনকা ওয়াহদাকা লা- শারীকা লাকা, ফালাকাল হাম্দু ওয়ালাকাশ্ শুকরু’’ (অর্থাৎ- হে আল্লাহ! ভোরে আমার ওপর ও তোমার অন্য যে কোন সৃষ্টির ওপর যে নিয়ামত পৌঁছেছে তা একা তোমার পক্ষ থেকেই, এতে তোমার কোন শারীক নেই। সুতরাং তোমারই প্রশংসা ও তোমারই কৃতজ্ঞতা।)- সে ব্যক্তি তার ঐ দিনের কৃতজ্ঞতা আদায় করল। আর যে সন্ধ্যায় এ দু‘আ পড়ল, সে তার ঐ রাতের কৃতজ্ঞতা আদায় করল। (আবূ দাঊদ)[১]
বর্ণনাকারী
আবদুল্লাহ ইবনু গন্নাম
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৪০৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০