মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৬৩

হাদিস #৪০১৬৩
قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا من الصلاة علي يوم الجمعة. لأن هذا اليوم هو يوم الحضور. ظهور الملائكة (الملائكة) في هذا اليوم. ولم يزل الذي يصلي علي الدارود يعرض علي حتى اعتزل منه. قال أبو الدرداء، قلت ولو بعد الموت؟ قال (صلى الله عليه وسلم): إن الله تعالى حرم أكل أجساد الأنبياء بالتراب. ولذلك فإن الأنبياء أحياء في القبر ويرزقون. (ابن ماجه) [1]
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা জুমু’আর দিন আমার ওপর বেশী পরিমাণ করে দরূদ পড়ো। কেননা এ দিনটি হাজিরার দিন। এ দিনে মালায়িকাহ্ (ফেরেশ্‌তাগণ) হাজির হয়ে থাকেন। যে ব্যক্তি আমার ওপর দরূদ পাঠ করে তার দরূদ আমার কাছে পেশ করা হতে থাকে, যে পর্যন্ত সে এর থেকে অবসর না হয়। আবূদ্ দারদা বলেন, আমি বললাম, মৃত্যুর পরও কি? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: আল্লাহ তা'আলা নাবীদের শরীর ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। অতএব নাবীরা ক্ববরে জীবিত এবং তাদেরকে রিয্‌ক্ব দেয়া হয়। (ইবনু মাজাহ্) [১]
বর্ণনাকারী
আবু আল-দারদা' (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৩৬৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Death #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস