মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৮৬
হাদিস #৪০১৮৬
قال كنت أسأل أبا موسى الأشعري وحذيفة رضي الله عنهما كم كبر رسول الله صلى الله عليه وسلم في صلاة الأضحى والفطر؟ ثم قال أبو موسى الأشعري: هو (عليه السلام). سلام) كان يكبر أربع تكبيرات مثل تكبيرات الجنازة. فقال حذيفة (رضي الله عنه) عند سماعه هذا الجواب: صدق. (أبو داود) [1]
তিনি বলেন, আমি আবূ মূসা আল আশ্’আরী ও হুযায়ফাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করছিলাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল আযহা ও ঈদুল ফিত্রের সলাতে কতবার তাকবীর বলতেন? তখন আবূ মূসা আল আশ্’আরী বললেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাযার তাকবীরের মতো চার তাকবীর বলতেন। এ জবাব শুনে হুযায়ফাহ্ (রাঃ) বললেন, তিনি ঠিকই বলেছেন। (আবূ দাউদ) [১]
বর্ণনাকারী
সাঈদ ইবনুল আস
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৪৪৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
বিষয়:
#Prayer