মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৮৯
হাদিস #৪০১৮৯
قال: أمر رسول الله صلى الله عليه وسلم ذات يوم بإحضار حمار أقرن، يمشي باللون الأسود، ينام باللون الأسود، يرى باللون الأسود، أي حمار أسود الساقين، أسود البطن، أسود العينين. لقد تم إحضار مثل هذا الدمبا من أجل التضحية. ثم قال (عليه السلام) لعائشة (رضي الله عنها): يا عائشة! خذ سكينًا وضعها في الحجر. قالت عائشة: ففعلت. ثم أخذ صلى الله عليه وسلم السكين بيده فقبض على الأحمق. ثم اضطجع على جنبه وقال: أبدأ بسم الله، اللهم تقبل هذا التضحية عن محمد وآل محمد وعن أمة محمد. ثم أطعم الناس من هذه الأضحية (مسلم)[1]
তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন একটি শিংওয়ালা দুম্বা আনতে বললেন যা কালোতে হাঁটে, কালোতে শোয়, কালোতে দেখে অর্থাৎ যে দুম্বার পা কালো, পেট কালো ও চোখ কালো। কুরবানী করার জন্য ঠিক এমনি একটি দুম্বা আনা হলো। তখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আয়িশাকে (রাঃ) বললেন, হে আয়িশাহ্! একটি ছুরি লও। এটিকে পাথরে ধাঁর করাও। আয়িশাহ্ (রাঃ) বললেন, আমি তাই করলাম। তারপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছুরিটি হাতে নিয়ে দুম্বাটিকে ধরলেন। অতঃপর এটাকে পাঁজরের উপর শোয়ালেন এবং যাবাহ করতে করতে বললেন, “আল্লাহ্র নামে শুরু করছি, হে আল্লাহ! তুমি এ কুরবানীকে মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার এবং মুহাম্মাদের উম্মাতের পক্ষ হতে গ্রহণ করো।” এরপর তিনি এ কুরবানী দ্বারা লোকদের সকালের খাবার খাইয়ে দিলেন। (মুসলিম) [১]
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৪৫৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
বিষয়:
#Mother