আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৯৬

হাদিস #৩৬৮৯৬
عندما يموت أحد أفراد أسرته، تأتي النساء ويجتمعن. ثم عندما غادر الجميع باستثناء أقاربه وخاصة النساء المقربات، أمر بطهي "تلفينا" (وجبة مصنوعة من الدقيق والعسل وما إلى ذلك) على الموقد. إنه ملتوي. ثم يحضر "السريد" (طبق مصنوع من شرائح الخبز بين اللحم) ويسكب فوقه التلبينة. قال: كلوا منه. لأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: التلبينة في قلب المريض.
তাঁর পরিবারের কোন ব্যক্তি মারা গেলে মহিলারা এসে সমবেত হলো। তারপর তাঁর আত্মীয়রা ও বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ব্যতীত বাকী সবাই চলে গেলে, তিনি ডেগে ‘তালবীনা’ (আটা, মধু ইত্যাদি সংযোগে তৈরি খাবার) পাকাতে নির্দেশ দিলেন। তা পাকানো হলো। এরপর ‘সারীদ’ (গোশতের মধ্যে রুটি টুকরো করে দিয়ে তৈরী খাবার) প্রস্তুত করা হলো এবং তাতে তালবীনা ঢালা হলো। তিনি বললেনঃ তোমরা এ থেকে খাও। কেননা, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, ‘তালবীনা’ রুগ্ন ব্যক্তির চিত্তে প্রশান্তি এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে। (বুখারী পর্ব ৭০ অধ্যায় ২৪ হাদীস নং ৫৪১৭; মুসলিম ৩৯/৩০, হাঃ ২২১৬)
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৩২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৯
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস