হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৮৩

হাদিস #৩৮১৮৩
قال النبي صلى الله عليه وسلم: "إذا مات ولد العبد، قال الله تعالى لملائكته: قبضتم ولد عبدي؟ فيقولون: نعم، قال: أخذتم ثمرة قلبه، أليس كذلك؟ قالوا: نعم". ابنوا للعبد بيتا في الجنة وسموه بيت الحمد. (الترمذي 1021)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যখন কোন বান্দার সন্তান মারা যায়, তখন মহান আল্লাহ স্বীয় ফিরিশতাদেরকে বলেন, ‘তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি?’ তাঁরা বলেন, ‘হ্যাঁ।’ তিনি বলেন, ‘তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ?’ তাঁরা বলেন, ‘হ্যাঁ।’ তিনি বলেন, ‘সে সময় আমার বান্দা কী বলেছে?’ তারা বলে, ‘সে আপনার হাম্দ (প্রশংসা) করেছে ও ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রা-জিঊন (অর্থাৎ, আমরা তোমার এবং তোমার কাছেই অবশ্যই ফিরে যাব) পাঠ করেছে।’ মহান আল্লাহ বলেন, ‘আমার (সন্তানহারা) বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ কর, আর তার নাম রাখ, ‘বায়তুল হাম্দ’ (প্রশংসাভবন)।” (তিরমিযী ১০২১)
বর্ণনাকারী
আবু মুসা আশআরী রা
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Paradise #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস