হাদিস সংগ্রহ — হাদিস #৩৮১৮৪

হাদিস #৩৮১৮৪
قال رسول الله صلى الله عليه وسلم: "إذا دفن الميت أتاه ملكان أسودان أزرق العينين، يقال لأحدهما منكر والآخر نكير". ماذا تقول في هذا الشأن؟ قال: هكذا كان يقول عبد الله ورسوله. وأشهد أن لا إله إلا الله وأن محمداً عبده ورسوله». قالوا: قد علمنا أنك تقول ذلك. والذراع تقاس بالطول وسبعين ذراعا بالعرض. ثم يتم إضاءته. فقيل له: اذهب إلى النوم. قال: أرجع إلى أهلي فأخبرهم. ولن يوقظه أحد إلا أعز أهله. وأخيراً سيبعثه الله من هذا السرير. (الترمذي 1071، ج: صحيح 1391)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “মৃত ব্যক্তিকে কবরস্থ করা হলে তার নিকট নীল চক্ষুবিশিষ্ট কৃষ্ণবর্ণের দুই ফেরেশতা আসেন। একজনকে বলা হয় ‘মুনকির’ এবং অপরকে বলা হয় ‘নাকীর’। তাঁরা তাকে জিজ্ঞাসা করেন, ‘এই (নবী) ব্যক্তির ব্যাপারে তুমি কী বলতে?’ সে বলে, ‘উনি যা বলতেন তাই, আল্লাহর বান্দা ও তাঁর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ (সত্য) উপাস্য নেই এবং মুহাম্মাদ তাঁর বান্দা ও তাঁর রসূল।’ তাঁরা বলেন, ‘আমরা জানতাম যে, তুমি তাই বলবে।’ অতঃপর তার কবরকে সত্তর হাত দৈর্ঘ্য ও সত্তর হাত প্রস্থ পরিমাপে প্রশস্ত ক’রে দেওয়া হয়। অতঃপর তা আলোকিত করা হয়। অতঃপর তাকে বলা হয়, ‘তুমি ঘুমিয়ে যাও।’ সে বলে, ‘আমি আমার পরিজনের কাছে ফিরে গিয়ে তাদেরকে খবর দেব।’ তাঁরা বলেন, ‘তুমি সেই বাসর রাতের বরের মতো ঘুমিয়ে যাও, যাকে তার পরিবারের প্রিয়তম ছাড়া কেউ জাগাবে না।’ পরিশেষে আল্লাহ তাঁকে এই শয়নক্ষেত্র থেকে পুনরুত্থিত করবেন। ” (তিরমিযী ১০৭১, সিঃ সহীহাহ ১৩৯১)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
হাদিস সংগ্রহ # ১৩৮৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস